لَهُ مُسْلِمُونَ (133)} [البَقَرَةِ: 133].
قال تعالى: {وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ} [البَقَرَةِ: 163].
قال تعالى: {لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ (73)} [المَائِدَة: 73].
قال تعالى: {قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرَآؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّى تُؤْمِنُوا بِاللَّهِ وَحْدَهُ إِلَّا قَوْلَ إِبْرَاهِيمَ لِأَبِيهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ وَمَا أَمْلِكُ لَكَ مِنَ اللَّهِ مِنْ شَيْءٍ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ (4)} [المُمْتَحنَة: 4]
قال تعالى: {اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَهًا وَاحِدًا لَا إِلَهَ إِلَّا هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ (31)} [التَّوْبَة: 31].
قال تعالى: {أَجَعَلَ الْآلِهَةَ إِلَهًا وَاحِدًا إِنَّ هَذَا لَشَيْءٌ عُجَابٌ (5)} [ص: 5].
قال تعالى: {قَالُوا أَجِئْتَنَا لِنَعْبُدَ اللَّهَ وَحْدَهُ وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ آبَاؤُنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَا إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ (70)} [الأَعْرَاف: 70].
قال تعالى: {ذَلِكُمْ بِأَنَّهُ إِذَا دُعِيَ اللَّهُ وَحْدَهُ كَفَرْتُمْ وَإِنْ يُشْرَكْ بِهِ تُؤْمِنُوا فَالْحُكْمُ لِلَّهِ الْعَلِيِّ الْكَبِيرِ (12)} [غَافِر: 12].
قال تعالى: {يَاصَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ (39)} [يُوسُف: 39].
আমরা তাঁরই অনুগত। [আল-বাকারাহ: ১৩৩]।
মহান আল্লাহ বলেন: {আর তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই; তিনি পরম দয়াময়, অতি দয়ালু} [আল-বাকারাহ: ১৬৩]।
মহান আল্লাহ বলেন: {তারা অবশ্যই কুফরি করেছে যারা বলেছে যে, ‘নিশ্চয় আল্লাহ তিনের তৃতীয়জন’, অথচ এক ইলাহ ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। আর তারা যা বলছে তা থেকে যদি বিরত না হয়, তবে তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদের ওপর অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবে (৭৩)} [আল-মায়িদাহ: ৭৩]।
মহান আল্লাহ বলেন: {তোমাদের জন্য ইবরাহীম ও তাঁর সাথীদের মধ্যে এক উত্তম আদর্শ রয়েছে; যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, ‘তোমাদের সঙ্গে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর ইবাদত করো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদেরকে অস্বীকার করলাম। আমাদের ও তোমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হলো, যতক্ষণ না তোমরা একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনো।’ তবে ইবরাহীমের তাঁর পিতার প্রতি এই উক্তিটি ব্যতীত যে, ‘আমি অবশ্যই আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, আর আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমার কোনো কিছু করার ক্ষমতা নেই।’ হে আমাদের রব! আমরা আপনার ওপরই ভরসা করেছি, আপনারই অভিমুখী হয়েছি এবং আপনার কাছেই প্রত্যাবর্তনস্থল (৪)} [আল-মুমতাহিনাহ: ৪]
মহান আল্লাহ বলেন: {তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসারবিরাগীদেরকে রবরূপে গ্রহণ করেছে এবং মারইয়ামের পুত্র মসীহকেও; অথচ তারা কেবল এক ইলাহের ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছিল। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তারা যা শরিক করে তিনি তা থেকে পবিত্র (৩১)} [আত-তাওবাহ: ৩১]।
মহান আল্লাহ বলেন: {সে কি বহু ইলাহকে এক ইলাহ বানিয়ে নিয়েছে? নিশ্চয় এটি অত্যন্ত আশ্চর্যজনক বিষয় (৫)} [সাদ: ৫]।
মহান আল্লাহ বলেন: {তারা বলল, ‘তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যে, আমরা যেন কেবল একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আমাদের পিতৃপুরুষরা যার ইবাদত করত তা বর্জন করি? অতএব তুমি যদি সত্যবাদী হও, তবে যার ভয় দেখাচ্ছ তা আমাদের কাছে নিয়ে এসো’ (৭০)} [আল-আরাফ: ৭০]।
মহান আল্লাহ বলেন: {তা এজন্য যে, যখন একমাত্র আল্লাহকে ডাকা হতো তখন তোমরা কুফরি করতে, আর যদি তাঁর সঙ্গে শরিক করা হতো তখন তোমরা বিশ্বাস করতে। অতএব ফয়সালা তো সুউচ্চ, সুমহান আল্লাহরই (১২)} [গাফির: ১২]।
মহান আল্লাহ বলেন: {হে আমার কারাগারের দুই সাথী! ভিন্ন ভিন্ন অনেক রব উত্তম, নাকি মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহ? (৩৯)} [ইউসুফ: ৩৯]।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 480)