ومن هنا تعرف عدم أمانة مؤلف " فجر الإسلام " التي أبت عليه أَنْ يُبَيِّنَ الباعث الحقيقي لهذه الزيادة والعجيب أنه يرشدنا إلى النووي، وهل في كلام النووي - المَارِّ آنِفًا - رائحة التكذيب من ابن عمر لأبي هريرة؟ إنه ليس في شيء من ذلك إلَاّ الخيانة العلمية واتباع أهواء المستشرقين الحاقدين على الإسلام وأهله، نسأل الله السلامة.
এখান থেকেই আপনি ‘ফাজরুল ইসলাম’ গ্রন্থের লেখকের আমানতদারিতার অভাব সম্পর্কে জানতে পারবেন, যা তাকে এই পরিবর্ধনের প্রকৃত কারণ স্পষ্ট করতে বাধা দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো যে, তিনি আমাদের ইমাম নববীর দিকে পথনির্দেশ করছেন; অথচ ইতিপূর্বে উল্লিখিত ইমাম নববীর বক্তব্যে কি ইবনে উমর কর্তৃক আবু হুরাইরাকে মিথ্যা প্রতিপন্ন করার সামান্যতম কোনো আভাস আছে? এতে ইলমি খিয়ানত এবং ইসলাম ও এর অনুসারীদের প্রতি বিদ্বেষপরায়ণ প্রাচ্যবিদদের খেয়াল-খুশির অনুসরণ ছাড়া আর কিছুই নেই। আমরা আল্লাহর নিকট নিরাপত্তা প্রার্থনা করছি।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 167)