الْخَالَةِ: يَحْيَى وَعِيسَى، فَرَحَّبَا وَدَعَوَا لِي بِخَيْرٍ.
ثُمَّ عُرِجَ بِنَا إِلَى السَّمَاءِ الثَّالِثَةِ، فَاسْتَفْتَحَ جِبْرِيلُ، فَقِيلَ: مَنْ أَنْتَ؟ قَالَ: جِبْرِيلُ. فَقِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ. فَقِيلَ: وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ. فَفُتِحَ لَنَا، فَإِذَا أَنَا بِيُوسُفَ، فَإِذَا هُوَ قَدْ أُعْطِيَ شَطْرَ الْحُسْنِ، فَرَحَّبَ، وَدَعَا لِي بِخَيْرٍ.
ثُمَّ عُرِجَ بِنَا إِلَى السَّمَاءِ الرَّابِعَةِ، فَاسْتَفْتَحَ جِبْرِيلُ، فَقِيلَ: مَنْ أَنْتَ؟ قَالَ: جِبْرِيلُ. قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ. فَقِيلَ: قَدْ أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: قَدْ أُرْسِلَ إِلَيْهِ. فَفُتِحَ الْبَابُ، فَإِذَا أَنَا بِإِدْرِيسَ، فَرَحَّبَ بِي، وَدَعَا لِي بِخَيْرٍ.
ثُمَّ قَالَ: يَقُولُ اللهُ: {وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا} [مريم: 57].
ثُمَّ عُرِجَ بِنَا إِلَى السَّمَاءِ الْخَامِسَةِ، فَاسْتَفْتَحَ جِبْرِيلُ، فَقِيلَ: مَنْ أَنْتَ؟ قَالَ: جِبْرِيلُ. فَقِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ. فَقِيلَ: قَدْ بُعِثَ إِلَيْهِ؟ قَالَ: قَدْ بُعِثَ إِلَيْهِ. فَفُتِحَ لَنَا، فَإِذَا أَنَا بِهَارُونَ، فَرَحَّبَ، وَدَعَا لِي بِخَيْرٍ.
ثُمَّ عُرِجَ بِنَا إِلَى السَّمَاءِ السَّادِسَةِ، فَاسْتَفْتَحَ جِبْرِيلُ، فَقِيلَ: مَنْ أَنْتَ؟ قَالَ: جِبْرِيلُ. قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ. فَقِيلَ: وَقَدْ بُعِثَ إِلَيْهِ؟ قَالَ: قَدْ بُعِثَ إِلَيْهِ. فَفُتِحَ لَنَا، فَإِذَا أَنَا بِمُوسَى فَرَحَّبَ، وَدَعَا لِي بِخَيْرٍ.
দুই খালাতো ভাই: ইয়াহইয়া ও ঈসা; তাঁরা স্বাগত জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন।
অতঃপর আমাদের নিয়ে তৃতীয় আকাশে আরোহণ করা হলো। জিবরীল দরজা খুলতে চাইলেন। জিজ্ঞেস করা হলো: ‘আপনি কে?’ তিনি বললেন: ‘জিবরীল।’ জিজ্ঞেস করা হলো: ‘আপনার সাথে কে?’ তিনি বললেন: ‘মুহাম্মাদ।’ জিজ্ঞেস করা হলো: ‘তাঁকে কি ডেকে পাঠানো হয়েছে?’ তিনি বললেন: ‘হ্যাঁ, তাঁকে ডেকে পাঠানো হয়েছে।’ তখন আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। সেখানে আমি ইউসুফকে দেখতে পেলাম। তাঁকে সৌন্দর্যের অর্ধেক দান করা হয়েছে। তিনি স্বাগত জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন।
অতঃপর আমাদের নিয়ে চতুর্থ আকাশে আরোহণ করা হলো। জিবরীল দরজা খুলতে চাইলেন। জিজ্ঞেস করা হলো: ‘আপনি কে?’ তিনি বললেন: ‘জিবরীল।’ জিজ্ঞেস করা হলো: ‘আপনার সাথে কে?’ তিনি বললেন: ‘মুহাম্মাদ।’ জিজ্ঞেস করা হলো: ‘তাঁকে কি ডেকে পাঠানো হয়েছে?’ তিনি বললেন: ‘হ্যাঁ, তাঁকে ডেকে পাঠানো হয়েছে।’ তখন দরজা খুলে দেওয়া হলো। সেখানে আমি ইদরীসকে দেখতে পেলাম। তিনি আমাকে স্বাগত জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন।
অতঃপর তিনি বললেন: আল্লাহ বলেন: {আর আমি তাকে উচ্চ স্থানে উন্নীত করেছি} [মারইয়াম: ৫৭]।
অতঃপর আমাদের নিয়ে পঞ্চম আকাশে আরোহণ করা হলো। জিবরীল দরজা খুলতে চাইলেন। জিজ্ঞেস করা হলো: ‘আপনি কে?’ তিনি বললেন: ‘জিবরীল।’ জিজ্ঞেস করা হলো: ‘আপনার সাথে কে?’ তিনি বললেন: ‘মুহাম্মাদ।’ জিজ্ঞেস করা হলো: ‘তাঁকে কি ডেকে পাঠানো হয়েছে?’ তিনি বললেন: ‘হ্যাঁ, তাঁকে ডেকে পাঠানো হয়েছে।’ তখন আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। সেখানে আমি হারুনকে দেখতে পেলাম। তিনি স্বাগত জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন।
অতঃপর আমাদের নিয়ে ষষ্ঠ আকাশে আরোহণ করা হলো। জিবরীল দরজা খুলতে চাইলেন। জিজ্ঞেস করা হলো: ‘আপনি কে?’ তিনি বললেন: ‘জিবরীল।’ জিজ্ঞেস করা হলো: ‘আপনার সাথে কে?’ তিনি বললেন: ‘মুহাম্মাদ।’ জিজ্ঞেস করা হলো: ‘তাঁকে কি ডেকে পাঠানো হয়েছে?’ তিনি বললেন: ‘হ্যাঁ, তাঁকে ডেকে পাঠানো হয়েছে।’ তখন আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। সেখানে আমি মূসাকে দেখতে পেলাম। তিনি স্বাগত জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন।

(খণ্ড: 19) (পৃষ্ঠা: 486)