فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: مَرْحَبًا بِكَ مِنْ أَخٍ وَنَبِيٍّ.
ثُمَّ أَتَيْنَا السَّمَاءَ الرَّابِعَةَ، فَمِثْلُ ذَلِكَ، فَأَتَيْتُ عَلَى إِدْرِيسَ فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: مَرْحَبًا بِكَ مِنْ أَخٍ وَنَبِيٍّ.
ثُمَّ أَتَيْنَا السَّمَاءَ الْخَامِسَةَ، فَمِثْلُ ذَلِكَ، فَأَتَيْتُ عَلَى هَارُونَ فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: مَرْحَبًا بِكَ مِنْ أَخٍ وَنَبِيٍّ.
ثُمَّ أَتَيْنَا السَّمَاءَ السَّادِسَةَ، فَمِثْلُ ذَلِكَ، ثُمَّ أَتَيْتُ عَلَى مُوسَى فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: مَرْحَبًا بِكَ مِنْ أَخٍ وَنَبِيٍّ. فَلَمَّا جَاوَزْتُهُ بَكَى، قِيلَ: مَا أَبْكَاكَ؟ قَالَ: يَا رَبِّ هَذَا الْغُلَامُ الَّذِي بَعَثْتَهُ بَعْدِي يَدْخُلُ مِنْ أُمَّتِهِ الْجَنَّةَ أَكْثَرُ - أَو أَفْضَلُ - مِمَّا يَدْخُلُ مِنْ أُمَّتِي.
ثُمَّ أَتَيْنَا السَّمَاءَ السَّابِعَةَ، فَمِثْلُ ذَلِكَ فَأَتَيْتُ عَلَى إِبْرَاهِيمَ فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: مَرْحَبًا بِكَ مِنْ ابْنٍ وَنَبِيٍّ. قَالَ: ثُمَّ رُفِعَ لِيَ الْبَيْتُ الْمَعْمُورُ، فَسَأَلْتُ جِبْرِيلَ، فَقَالَ هَذَا الْبَيْتُ الْمَعْمُورُ يُصَلِّي فِيهِ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ، إِذَا خَرَجُوا مِنْهُ لَمْ يَعُودُوا فِيهِ آخِرَُ مَا عَلَيْهِمْ.
قَالَ: ثُمَّ رُفِعَتْ إِلَيَّ سِدْرَةُ الْمُنْتَهَى، فَإِذَا نَبْقُهَا مِثْلُ قِلَالِ هَجَرَ، وَإِذَا وَرَقُهَا مِثْلُ آذَانِ الْفِيَلَةِ، وَإِذَا فِي أَصْلِهَا أَرْبَعَةُ أَنْهَارٍ: نَهَرَانِ بَاطِنَانِ، وَنَهَرَانِ ظَاهِرَانِ، فَسَأَلْتُ جِبْرِيلَ فَقَالَ: أَمَّا الْبَاطِنَانِ فَفِي الْجَنَّةِ، وَأَمَّا الظَّاهِرَانِ فَالْفُرَاتُ وَالنِّيلُ.
_________
আমি তাঁকে সালাম দিলাম। তিনি বললেন: একজন ভাই ও নবী হিসেবে তোমাকে স্বাগতম।
এরপর আমরা চতুর্থ আসমানে আসলাম, সেখানেও তদ্রূপ ঘটল। আমি ইদ্রিসের কাছে আসলাম এবং তাঁকে সালাম দিলাম। তিনি বললেন: একজন ভাই ও নবী হিসেবে তোমাকে স্বাগতম।
এরপর আমরা পঞ্চম আসমানে আসলাম, সেখানেও তদ্রূপ ঘটল। আমি হারুনের কাছে আসলাম এবং তাঁকে সালাম দিলাম। তিনি বললেন: একজন ভাই ও নবী হিসেবে তোমাকে স্বাগতম।
এরপর আমরা ষষ্ঠ আসমানে আসলাম, সেখানেও তদ্রূপ ঘটল। তারপর আমি মুসার কাছে আসলাম এবং তাঁকে সালাম দিলাম। তিনি বললেন: একজন ভাই ও নবী হিসেবে তোমাকে স্বাগতম। আমি যখন তাঁকে অতিক্রম করলাম তখন তিনি কাঁদতে লাগলেন। জিজ্ঞেস করা হলো: আপনি কেন কাঁদছেন? তিনি বললেন: হে রব! এই যুবক যাকে আপনি আমার পরে পাঠিয়েছেন, তার উম্মত থেকে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের সংখ্যা আমার উম্মত থেকে জান্নাতে প্রবেশকারীদের তুলনায় অনেক বেশি—অথবা তিনি বলেছেন—অনেক শ্রেষ্ঠ।
এরপর আমরা সপ্তম আসমানে আসলাম, সেখানেও তদ্রূপ ঘটল। আমি ইবরাহিমের কাছে আসলাম এবং তাঁকে সালাম দিলাম। তিনি বললেন: একজন পুত্র ও নবী হিসেবে তোমাকে স্বাগতম। তিনি বললেন: এরপর আমার সামনে ‘বাইতুল মামুর’ উন্মোচিত করা হলো। আমি জিবরাঈলকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন: এটি ‘বাইতুল মামুর’, প্রতিদিন এখানে সত্তর হাজার ফেরেশতা সালাত আদায় করেন। তারা যখন এখান থেকে একবার বের হন, তখন আর শেষ পর্যন্ত ফিরে আসার সুযোগ পান না।
তিনি বলেন: এরপর আমার সামনে ‘সিদরাতুল মুনতাহা’ তুলে ধরা হলো। সেটির ফলগুলো ‘হাজার’ অঞ্চলের মটকার মতো বড় এবং তার পাতাগুলো হাতির কানের মতো। তার গোড়ায় চারটি নদী রয়েছে: দুটি অপ্রকাশ্য এবং দুটি প্রকাশ্য। আমি জিবরাঈলকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন: অপ্রকাশ্য দুটি জান্নাতে অবস্থিত, আর প্রকাশ্য দুটি হলো ফোরাত ও নীল নদ।
_________

(খণ্ড: 29) (পৃষ্ঠা: 371)