فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: " إِنَّ أَمَنَّ النَّاسِ عَلَيَّ فِي صُحْبَتِهِ وَمَالِهِ أَبُو بَكْرٍ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا، وَلَكِنْ أُخُوَّةُ الْإِسْلَامِ " وَقَالَ ابْنُ أَبِي أُوَيْسٍ: " إِلَّا خُلَّةُ الْإِسْلَامِ، لَا يَبْقَيَنَّ فِي الْمَسْجِدِ خَوْخَةٌ إِلَّا خَوْخَةَ أَبِي بَكْرٍ " وَقَالَ الْقَعْنَبِيُّ: " إِنَّ مِنْ أَمَنِّ "
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: "নিশ্চয়ই মানুষের মাঝে নিজের সাহচর্য ও সম্পদের দ্বারা আমার প্রতি সবচেয়ে বেশি ইহসানকারী হলেন আবু বকর। আর আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তবে অবশ্যই আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম; কিন্তু (আমাদের মাঝে) ইসলামের ভ্রাতৃত্ব বিদ্যমান।" ইবন আবি উওয়াইস বলেন: "তবে ইসলামের অন্তরঙ্গ বন্ধুত্ব বিদ্যমান। মসজিদে আবু বকরের ছোট দরজা ব্যতীত যেন আর কোনো ছোট দরজা অবশিষ্ট রাখা না হয়।" আল-কা’নাবী বলেন: "নিশ্চয়ই সবচেয়ে বেশি ইহসানকারীদের মধ্য থেকে..."
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 51)