إِلَى آخِرِ الآيَة.(1)
* عَنْ أَبِي الْجَهم بْنِ حُذَيفَةَ الْعَدَوِيّ رحمه الله قَالَ: انْطَلَقْتُ يَوْمَ الْيَرمُوكِ أَطْلُبُ ابْنَ عَمِّي، وَمَعِيَ شَنَّة مِنْ مَاءِ وَإِنَاء فَقُلتُ: إِنْ كَانَ بِهِ رَمَاقٌ سَقَيْتُهُ مِنْ الْمَاءِ وَمَسَحْتُ بِهِ وَجْهَهُ فَإِذَا أَنَا بِهِ يَنْشِغُ، فَقُلتُ: أَسْقِيَكَ فَأَشَارَ أَنْ نَعَمْ فَإِذَا رَجُلٌ يَقُولُ: آه فَأَشَارَ ابْنُ عَمِّي أَنْ أَنْطَلِقَ إِلَيهِ فَإِذَا هُوَ هِشَامُ بْنُ الْعَاصِ أَخُو عَمْرِو بْنُ الْعَاصِ، فَأَتَيْتُهُ فَقُلْتُ: أَسْقِيَكَ فَسَمِعَ آخَر يَقُولُ: آه فَأَشَارَ هِشَامٌ أَنْ أَنْطِلِقَ بِهِ إِلَيهِ، فَجِئْتُهُ فَإِذَا هُوَ قَدْ مَاتْ، ثُمَّ رَجَعْتُ إِلَى هِشَامٍ فَإِذَا هُوَ قَدْ مَاتْ، ثُمَّ أَتَيْتُ ابْنَ عَمِّي فَإِذَا هُوَ قَدْ مَاتَ.(2)
* عَنْ عَلَيٍّ رضي الله عنه قَالَ: الإِيْثَار أَعْلَى الإِيْمَان.
*******--------------------------------------------
(1) مستدرك الحاكم (3799) تفسير سورة الحشر، تعليق الحاكم "هذا حديث صحيح الإسناد ولم يخرجاه"، تعليق الذهبي في التلخيص "عبيد الله بن الوليد ضعفوه".
(2) الجهاد لأبن المبارك (116).
আয়াতের শেষ পর্যন্ত।(১)
* আবু জাহম বিন হুজাইফা আল-আদাবী রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন: আমি ইয়ারমুকের যুদ্ধের দিন আমার চাচাতো ভাইকে খুঁজতে বের হলাম। আমার সাথে ছিল চামড়ার একটি পানির মশক এবং একটি পাত্র। আমি মনে মনে বললাম: যদি তার মাঝে সামান্যতম প্রাণ অবশিষ্ট থাকে তবে তাকে পানি পান করাব এবং তা দিয়ে তার মুখমণ্ডল মুছে দেব। হঠাৎ আমি তাকে মুমূর্ষু অবস্থায় গোঙাতে দেখলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম: আমি কি তোমাকে পানি পান করাব? তিনি ইশারায় জানালেন, হ্যাঁ। ঠিক তখনই অন্য এক ব্যক্তিকে 'আহ' শব্দ করতে শোনা গেল। তখন আমার চাচাতো ভাই ইশারা করলেন যেন আমি তার কাছে যাই। গিয়ে দেখলাম তিনি আমর বিন আস-এর ভাই হিশাম বিন আস। আমি তার কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম: আমি কি আপনাকে পানি পান করাব? তখন তিনিও অন্য একজনকে 'আহ' শব্দ করতে শুনলেন। হিশাম তখন ইশারা করলেন যেন আমি তার কাছে যাই। আমি তার কাছে পৌঁছালাম, কিন্তু দেখলাম তিনি ইত্যবসরে ইন্তেকাল করেছেন। অতঃপর আমি হিশামের কাছে ফিরে গেলাম, দেখলাম তিনিও ইন্তেকাল করেছেন। এরপর আমি আমার চাচাতো ভাইয়ের কাছে ফিরে আসলাম, দেখলাম তিনিও ইন্তেকাল করেছেন।(২)
* আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: অন্যকে অগ্রাধিকার প্রদান করাই হচ্ছে ঈমানের সর্বোচ্চ স্তর।
*******--------------------------------------------
(১) মুস্তাদরাক আল-হাকিম (৩৭৯৯), সূরা হাশরের তাফসির। হাকিমের মন্তব্য: "এই হাদিসটির সনদ সহিহ কিন্তু তাঁরা (বুখারি ও মুসলিম) এটি বর্ণনা করেননি", তালখিসে আল-জাহাবীর মন্তব্য: "উবায়দুল্লাহ বিন আল-ওয়ালিদকে তারা দুর্বল বলেছেন"।
(২) আল-জিহাদ, ইবনুল মুবারক (১১৬)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 450)