‌‌دُعاء نُزُول الْمَنَازِل
969 - عَنْ خَوْلَهَ بِنْتِ حَكِيمٍ السُّلَمِيَّة رضي الله عنها: أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ «إِذَا نَزَلَ أَحَدُكُمْ مَنْزِلاً فَلْيَقُلْ: أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، فَإِنَّهُ لَا يَضُرُّهُ شَيْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْهُ».(1) =صحيح
*******--------------------------------------------
(1) مسلم (278) باب في التعوذ من سوء القضاء ودرك الشقاء وغيره، واللفظ له، ابن ماجه (3547) باب الفزع والأرق وما يتعوذ منه، تعليق الألباني "صحيح".
কোনো স্থানে অবতরণ বা অবস্থানের দোয়া
৯৬৯ - খাওলা বিনতে হাকিম আস-সুলামিয়্যাহ (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন, «তোমাদের কেউ যখন কোনো স্থানে অবতরণ করে, তখন সে যেন বলে: আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের অসিলায় তাঁর সৃষ্টির অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করছি। তবে সেই স্থান থেকে প্রস্থান করা পর্যন্ত কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না।»(১) =সহীহ
*******--------------------------------------------
(১) মুসলিম (২৭৮), মন্দ ফয়সালা ও দুর্ভাগ্যের আক্রমণ ইত্যাদি হতে আশ্রয় প্রার্থনা অধ্যায়, হাদীসের শব্দবিন্যাস তাঁর; ইবনে মাজাহ (৩৫৪৭), আতঙ্ক, অনিদ্রা ও যা হতে আশ্রয় প্রার্থনা করা হয় অধ্যায়; আলবানীর টীকা "সহীহ"।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 338)