‌‌مقدمة الطبعة الأولى
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين، ولا عدوان إلا على الظالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد،
فإن قراءة السيرة النبوية ومدارستها تساعد المسلم على معرفة الرسول صلى الله عليه وسلم عن قرب؛ وهذا يؤدي إلى زيادة محبته واتباعه، وخصوصاً المطلعين على أخبار الدعوة وقصصها، وما لاقاه الرسول- صلى الله عليه وسلم من: مصاعب وأهوال وتكذيب وعناد من كفار قريش والطائف وغيرهم، وكيف صبر على أذاهم؛ حتى اضطروه للهجرة للمدينة، واستطاع أن يبني دولة جديدة، ويرفع قواعدها مع كثرة الأعداء والمنافقين المناوئين لها، واستطاع في ثمانية أعوام أن يعود لمكة فاتحاً منتصراً في عشرة آلاف مجاهد، و تحقق النصر، وجاء الفتح، ودخل الناس في دين الله أفواجاً، ورفعت راية التوحيد في أرجاء الجزيرة، … كل هذه الأحداث العظيمة وغيرها حين تطالعها من كتاب الرحيق المختوم لصفي الرحمن المباركفوري رحمه الله تشعر وكأنك تعيشها بنفسك؛ لما تميز به الكتاب من أسلوب رائع في عرض أحداث السيرة وتسلسلها مع سهولة في الألفاظ وجمال في العبارات.
ولكن المتأمل في الكتاب يجد بعض الملحوظات التي تحتاج إلى تعليق وإيضاح ومن هنا كان هذا الكتاب.
প্রথম সংস্করণের ভূমিকা
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে।
সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। যালিম ব্যতীত আর কারো ওপর শত্রুতা নেই। শেষ পরিণাম মুত্তাকীদের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক নবী ও রাসূলগণের মধ্যে সর্বাধিক সম্মানিত সত্তার ওপর এবং তাঁর পরিবার-পরিজন, সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত যারা নিষ্ঠার সাথে তাঁদের অনুসরণ করবেন তাদের সবার ওপর। অতঃপর,
নিশ্চয়ই সীরাতে নববী পাঠ ও তা নিয়ে গবেষণা করা একজন মুসলিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নিবিড়ভাবে জানতে সাহায্য করে; যা তাঁর প্রতি ভালোবাসা ও তাঁর অনুসরণের হার বৃদ্ধিতে সহায়ক হয়। বিশেষ করে যারা দা’ওয়াহর সংবাদ ও ঘটনাবলি সম্পর্কে অবগত হন এবং কুরাইশ ও তায়েফের কাফিরসহ অন্যান্যদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কষ্ট, ভয়াবহতা, মিথ্যাপ্রতিপন্ন করা ও হঠকারিতার সম্মুখীন হয়েছেন, সে সম্পর্কে জানতে পারেন। আর তিনি তাদের নির্যাতনের মুখে কীভাবে ধৈর্য ধারণ করেছেন; এমনকি তারা তাঁকে মদীনায় হিজরত করতে বাধ্য করেছে। তিনি একটি নতুন রাষ্ট্র গঠন করতে এবং শত্রুদের আধিক্য ও বিরোধী মুনাফিকদের উপস্থিতি সত্ত্বেও এর ভিত্তি সুদৃঢ় করতে সক্ষম হন। আট বছরের মাথায় তিনি দশ হাজার মুজাহিদ নিয়ে বিজয়ী বীর বেশে মক্কায় ফিরে আসতে সক্ষম হন; বিজয় অর্জিত হয়, মক্কা বিজিত হয় এবং দলে দলে মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করে আর জাযীরাতুল আরবের আনাচে-কানাচে তাওহীদের পতাকা উত্তোলিত হয়। … এসকল মহান ঘটনা এবং অন্যান্য বিষয় যখন আপনি সফিউর রহমান মুবারকপুরী (রাহিমাহুল্লাহ) রচিত 'আর-রাহীকুল মাখতূম' গ্রন্থটি থেকে পাঠ করবেন, তখন আপনার মনে হবে যেন আপনি নিজেই সেই সময়ের মাঝে বসবাস করছেন। কারণ গ্রন্থটি সীরাতের ঘটনাবলি বর্ণনা এবং তার ধারাবাহিকতায় চমৎকার শৈলী, সহজবোধ্য শব্দচয়ন ও মনোমুগ্ধকর বাক্য বিন্যাসের মাধ্যমে স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে।
কিন্তু কিতাবটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে সেখানে কিছু বিষয় পরিলক্ষিত হয়, যা নিয়ে মন্তব্য ও ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। আর এখান থেকেই এই কিতাবটির অবতারণা।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 21)