قَالَ ابنُ القَيَّمِ رحمه الله في "مِفْتَاحِ دَارِ السَّعَادَةِ" (1/ 262): "وفيهِ تَنْبِيهٌ للعُلَماءِ عَلى سُلُوْكِ هَدْي الأنْبِيَاءِ وطَرِيقَتِهِم في التَّبْلِيغِ؛ مِنَ الصَّبْرِ والاحْتِمَالِ، ومُقَابَلَةِ إسَاءةِ النَّاسِ بالإحْسَانِ، والرِّفْقِ بِهِم، واسْتِجْلابِهِم إلى اللهِ بأحْسَنِ الطُّرُقِ، وبَذْلِ مَا يُمْكِنُ مِنَ النَّصِيحَةِ لَهُم؛ فإنَّهُ بذَلِكَ يَحْصُلُ لَهْم نَصِيبُهُم مِنَ هَذا الميرَاثِ العَظِيمِ قَدْرُهُ، الجَلِيلِ خَطَرُهُ" انْتَهَى.
* * *

ومَا أحْسَنَ مَا قَالَهُ الزَّرْنُوجِيَّ رَحِمَه اللهُ تَعَالَى في كِتَابِ "تَعْلِيمِ المُتَعَلِّمِ" (79):
"ويَنْبَغِي لطَالِبِ العِلْمِ أنْ لا يَخْتَارَ نَوْعَ العِلْمِ بنَفْسِهِ؛ بَلْ يفوِّضُ أمْرَه عَلى الأُسْتَاذِ، فإنَّ الأُسْتَاذَ قَدْ حَصَلَ لَهُ التَّجَارُبُ في ذَلِكَ فَكَانَ أعْرَفَ بِمَا يَنْبَغِي لِكُلِّ أحَدٍ ومَا يَلِيقُ بِطَبِيعَتِه.
وكَانَ الشَّيخُ بُرْهَانُ الدِّينِ يَقُوْلُ رحمه الله: كَانَ طَلَبَةُ العِلْمِ في الزَّمَنِ الأوَّلِ يُفَوِّضُوْنَ أمْرَهُم في التَّعَلُّمِ إلى أُسْتَاذِهِم، وكَانُوا يَصِلُوْنَ إلى مَقْصُوْدِهِم ومُرَادِهِم، والآنَ يَخْتَارُوْنَ بأنْفُسِهِم، فَلا يَحْصُلُ مَقْصُوْدُهُم مِنَ العِلْمِ والفِقْهِ" انْتَهَى.
* * *
ইবনুল কায়্যিম (রহিমাহুল্লাহ) "মিফতাহু দারিদ সাআদাহ" (১/ ২৬২) গ্রন্থে বলেছেন: "এতে আলেমদের জন্য নবীদের হিদায়াত ও প্রচারের ক্ষেত্রে তাঁদের পদ্ধতির অনুসরণের বিষয়ে সচেতন করা হয়েছে; যা হলো ধৈর্য ও সহনশীলতা, মানুষের মন্দের বিপরীতে ইহসান বা সদাচরণ করা, তাদের প্রতি কোমল হওয়া, সর্বোত্তম উপায়ে তাদের আল্লাহর দিকে আকৃষ্ট করা এবং তাদের জন্য যথাসম্ভব নসিহত বা সদুপদেশ প্রদান করা। কেননা এর মাধ্যমেই তারা এই সুমহান মর্যাদাপূর্ণ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরাধিকারের অংশ লাভ করতে পারবে।" সমাপ্ত।
* * *

যরনুজি (রহিমাহুল্লাহু তায়ালা) তার "তালিমুল মুতাআল্লিম" (৭৯) গ্রন্থে কতই না চমৎকার কথা বলেছেন:
"জ্ঞানান্বেষীর জন্য উচিত হবে সে নিজে বিদ্যার প্রকার নির্বাচন না করা; বরং এ বিষয়টি শিক্ষকের ওপর ন্যস্ত করা, কারণ শিক্ষক এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন, তাই তিনি প্রত্যেকের জন্য কোনটি প্রয়োজন এবং কার প্রকৃতির সাথে কোনটি মানানসই সে সম্পর্কে অধিক পরিজ্ঞাত।
শায়খ বুরহানুদ্দীন (রহিমাহুল্লাহ) বলতেন: পূর্বযুগের শিক্ষার্থীগণ তাদের শিক্ষা গ্রহণের বিষয়টি শিক্ষকদের ওপর ন্যস্ত করত, ফলে তারা তাদের লক্ষ্য ও উদ্দেশ্যে পৌঁছাতে পারত। আর বর্তমান সময়ে তারা নিজেরাই পছন্দ করে, ফলে তারা ইলম ও ফিকহ অর্জনের ক্ষেত্রে তাদের উদ্দেশ্য হাসিল করতে পারে না।" সমাপ্ত।
* * *

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 26)