‌‌بَابُ ذِكْرِ بَعْضِ مَا يُسْتَدَلُّ بِهِ عَلَى حُدُوثِ الَعَالَمِ، وَأَنَّ مُحْدِثَهُ وَمُدَبِّرَهُ إِلَهٌ وَاحِدٌ قَدِيمٌ لَا شَرِيكَ لَهُ وَلَا شَبِيهَ قَالَ اللَّهُ عز وجل: {وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنْفَعُ النَّاسَ وَمَا أَنْزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِنْ مَاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ} [البقرة: 164]
পরিচ্ছেদ: জগৎ নশ্বর হওয়ার এবং এর উদ্ভাবক ও পরিচালক এমন এক অনাদি ইলাহ যার কোনো শরিক নেই ও কোনো সাদৃশ্য নেই - এর সপক্ষে উপস্থাপিত কতিপয় প্রমাণের আলোচনা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন: {আর তোমাদের ইলাহ এক ইলাহ, পরম করুণাময় ও অসীম দয়ালু সেই আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের আবর্তনে, মানুষের উপকারে সমুদ্রবক্ষে বিচরণশীল নৌযানসমূহে এবং আকাশ থেকে আল্লাহর বর্ষিত পানিতে যার মাধ্যমে তিনি জমিনকে মৃত্যুর পর পুনর্জীবিত করেন এবং এতে সকল প্রকার জীবজন্তুর বিস্তার ঘটান, আর বায়ুর প্রবাহে এবং আকাশ ও জমিনের মাঝে নিয়ন্ত্রিত মেঘমালাতে বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে।} [আল-বাক্বারাহ: ১৬৪]

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 38)