60/1867- وَعَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ: جاءَ إِبْرَاهِيمُ صلى الله عليه وسلم بِأُمِّ إِسْمَاعِيل وَبابنِهَا إِسْمَاعِيلَ وَهِي تُرْضِعُهُ حَتَّى وَضَعَهَا عِنْدَ الْبَيْتِ عِنْدَ دَوْحَةٍ فوْقَ زَمْزَمَ في أَعْلَى المسْجِدِ، وَلَيْسَ بمكَّةَ يَؤْمئذٍ أَحَدٌ وَلَيْسَ بِهَا مَاءٌ، فَوضَعَهَمَا هُنَاكَ، وَوضَع عِنْدَهُمَا جِرَاباً فِيه تَمرٌ، وسِقَاء فِيهِ مَاءٌ. ثُمَّ قَفى إِبْرَاهِيمُ مُنْطَلِقاً، فتَبِعتْهُ أُمُّ إِسْماعِيل فَقَالَتْ: يَا إِبْراهِيمُ أَيْنَ تَذْهَبُ وتَتْرُكُنَا بهَذا الْوادِي الَّذِي ليْسَ فِيهِ أَنيسٌ ولَا شَيءٌ؟ فَقَالَتْ لَهُ ذَلكَ مِراراً، وَجَعَلَ لَا يلْتَفِتُ إِلَيْهَا، قَالَتْ لَه: آللَّهُ أَمركَ بِهذَا؟ قَالَ: نَعَمْ. قَالَت: إِذًا لَا يُضَيِّعُنا، ثُمَّ رجعتْ. فَانْطَلقَ إِبْراهِيمُ صلى الله عليه وسلم، حَتَّى إِذا كَانَ عِنْدَ الثَّنِيَّةِ حيْثُ لَا يَروْنَهُ. اسْتَقْبل بِوجْههِ الْبيْتَ، ثُمَّ دَعَا بهَؤُلاءِ الدَّعواتِ، فَرفَعَ يدَيْه فقَالَ: {رَّبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتي بِوادٍ غَيْرِ ذِي زَرْعٍ} حتَّى بلَغَ {يشْكُرُونَ} . وجعلَتْ أُمُّ إِسْمَاعِيل تُرْضِعُ إِسْماعِيل، وتَشْربُ مِنْ ذَلِكَ المَاءِ، حتَّى إِذَا نَفِدَ مَا فِي السِّقَاءِ عَطِشَتْ وعَطِش ابْنُهَا، وجعلَتْ تَنْظُرُ إِلَيْهِ يتَلوَّى أَوْ قَالَ: يتَلَبَّطُ فَانْطَلَقَتْ كَراهِيةَ أَنْ تَنْظُر إِلَيْهِ، فَوجدتِ الصَّفَا أَقْرَبَ جبَلٍ في الأرْضِ يلِيهَا، فَقَامتْ علَيْهِ، ثُمَّ استَقبَلَتِ الْوادِيَ تَنْظُرُ هَلْ تَرى أَحداً؟ فَلَمْ تَر أَحداً. فهَبطَتْ مِنَ الصَّفَا حتَّى إِذَا بلَغَتِ الْوادِيَ، رفَعتْ طَرفَ دِرْعِهِا، ثُمَّ سَعتْ سعْي الإِنْسانِ المجْهُودِ حتَّى جاوزَتِ الْوَادِيَ، ثُمَّ أَتَتِ المرْوةَ، فقامتْ علَيْهَا، فنَظَرتْ هَلْ تَرى أَحَداً؟ فَلَمْ تَر أَحَداً، فَفَعَلَتْ ذَلِكَ سَبْع مرَّاتٍ. قَال ابْنُ عبَّاسٍ رضي الله عنهما: قَال النَّبيُّ صلى الله عليه وسلم:"فَذَلِكَ سعْيُ النَّاسِ بيْنَهُما". فلَمَّا أَشْرفَتْ علَى المرْوةِ سَمِعتْ صَوْتاً، فَقَالَتْ: صهْ تُرِيدُ نَفْسهَا ثُمَّ تَسمعَتْ، فَسمِعتْ أَيْضاً فَقَالتْ: قَدْ أَسْمعْتَ إِنْ كَانَ عِنْدكَ غَواثٌ. فأَغِث. فَإِذَا هِي بِالملَكِ عِنْد موْضِعِ زمزَم، فَبحثَ بِعقِبِهِ أَوْ قَال بِجنَاحِهِ حَتَّى ظَهَرَ الماءُ، فَجعلَتْ تُحوِّضُهُ وَتَقُولُ بِيدِهَا هَكَذَا، وجعَلَتْ تَغْرُفُ المَاءَ في سِقَائِهَا وهُو يفُورُ بَعْدَ مَا تَغْرفُ وفي روايةٍ: بِقَدرِ مَا تَغْرِفُ. قَال ابْنُ عبَّاسٍ رضي الله عنهما: قالَ النَّبيُّ صلى الله عليه وسلم:"رحِم اللَّه أُمَّ إِسماعِيل لَوْ تَركْت زَمزَم أَوْ قَالَ: لوْ لَمْ تَغْرِفْ مِنَ المَاءِ، لَكَانَتْ زَمْزَمُ عيْناً معِيناً" قَال فَشَرِبتْ، وَأَرْضَعَتْ وَلَدهَا. فَقَال لَهَا الملَكُ: لَا تَخَافُوا الضَّيْعَة فَإِنَّ هَهُنَا بَيْتاً للَّهِ يَبْنِيهِ
৬০/১৮৬৭- ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: ইবরাহীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসমাঈলের মা এবং তাঁর পুত্র ইসমাঈলকে নিয়ে আসলেন, এমতাবস্থায় যে তিনি তাঁকে দুধ পান করাচ্ছিলেন। পরিশেষে তিনি তাঁদেরকে বায়তুল্লাহর নিকট যমযমের উপরে মসজিদের উঁচুতে একটি বড় গাছের কাছে রেখে দিলেন। তখন মক্কায় কোনো মানুষ ছিল না এবং সেখানে কোনো পানিও ছিল না। তিনি তাঁদেরকে সেখানেই রেখে দিলেন এবং তাঁদের নিকট একটি থলেতে কিছু খেজুর এবং একটি মশকে কিছু পানি রেখে দিলেন। অতঃপর ইবরাহীম ফিরে যেতে উদ্যত হলেন, তখন ইসমাঈলের মা তাঁর পিছু নিলেন এবং বললেন: হে ইবরাহীম! আপনি আমাদের এমন এক উপত্যকায় রেখে কোথায় যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই এবং কিছুই নেই? তিনি তাঁকে বারবার এ কথা বললেন, কিন্তু তিনি তাঁর দিকে তাকাচ্ছিলেন না। তখন তিনি তাঁকে বললেন: আল্লাহ কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন? তিনি বললেন: হ্যাঁ। তিনি (হাজেরা) বললেন: তাহলে তিনি আমাদের ধ্বংস হতে দেবেন না। তারপর তিনি ফিরে গেলেন। ইবরাহীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পথ চলতে লাগলেন, যখন তিনি গিরিপথে পৌঁছালেন যেখানে তাঁরা তাঁকে দেখতে পাচ্ছিলেন না, তখন তিনি বায়তুল্লাহর দিকে মুখ করলেন, অতঃপর তাঁর হাত দুটি তুলে এই দুআসমূহ করলেন: {হে আমাদের রব! আমি আমার বংশধরদের এক অনুর্ভর উপত্যকায় আপনার পবিত্র ঘরের নিকট বসবাস করালাম} 'যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে' পর্যন্ত। ইসমাঈলের মা ইসমাঈলকে দুধ পান করাতে লাগলেন এবং নিজে সেই পানি পান করতে লাগলেন। অবশেষে যখন মশকের পানি শেষ হয়ে গেল, তখন তিনি তৃষ্ণার্ত হলেন এবং তাঁর পুত্রও তৃষ্ণার্ত হলো। তিনি শিশুর দিকে তাকাচ্ছিলেন যে সে তৃষ্ণায় ছটফট করছে—অথবা বললেন: গড়াগড়ি দিচ্ছে—তা দেখার কষ্ট সহ্য করতে না পেরে তিনি সেখান থেকে চলে গেলেন। তিনি সাফা পাহাড়কে তাঁর নিকটতম পাহাড় হিসেবে পেলেন এবং তার ওপর দাঁড়ালেন। অতঃপর উপত্যকার দিকে মুখ করে তাকাতে লাগলেন যে কাউকে দেখতে পান কি না? কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না। অতঃপর তিনি সাফা থেকে নামলেন এবং যখন উপত্যকায় পৌঁছালেন, তখন তাঁর পরিধেয় বস্ত্রের আঁচল তুলে ধরলেন এবং একজন ক্লান্ত মানুষের ন্যায় দৌড়ালেন যতক্ষণ না উপত্যকা অতিক্রম করলেন। অতঃপর তিনি মারওয়া পাহাড়ে আসলেন এবং তার ওপর দাঁড়ালেন, তারপর দেখতে লাগলেন কাউকে দেখা যায় কি না? কিন্তু তিনি কাউকেই দেখতে পেলেন না। এভাবে তিনি সাতবার করলেন। ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "এজন্যই মানুষ এই দুই পাহাড়ের মাঝে সায়ি (দৌড়াদৌড়ি) করে।" অতঃপর যখন তিনি মারওয়ার ওপর উঠলেন, তখন একটি আওয়াজ শুনতে পেলেন। তিনি নিজেকে বললেন: 'চুপ থাক', তারপর কান পেতে শুনলেন। তিনি পুনরায় আওয়াজটি শুনতে পেলেন এবং বললেন: তুমি তো তোমার আওয়াজ শুনিয়ে দিলে, যদি তোমার নিকট কোনো সাহায্য থাকে তবে আমাদের সাহায্য করো। হঠাৎ তিনি যমযমের স্থানে একজন ফেরেশতা দেখতে পেলেন। সেই ফেরেশতা তাঁর গোড়ালি দিয়ে—অথবা বললেন: ডানা দিয়ে—মাটি খুঁড়লেন, ফলে পানি প্রকাশ পেল। তখন তিনি (হাজেরা) তাঁর হাত দিয়ে এভাবে পানির চারিদিকে বাঁধ দিতে লাগলেন এবং তাঁর মশকে পানি ভরতে লাগলেন। তাঁর পানি তুলে নেওয়ার পরও তা উথলে উঠছিল। অন্য বর্ণনায় রয়েছে: যে পরিমাণ তিনি তুলছিলেন ঠিক ততটুকুই। ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "আল্লাহ ইসমাঈলের মায়ের ওপর রহম করুন, যদি তিনি যমযমকে ছেড়ে দিতেন—অথবা বললেন: যদি তিনি পানি কোষ ভরে না নিতেন—তবে যমযম একটি প্রবহমান ঝরনায় পরিণত হতো।" বর্ণনাকারী বলেন: অতঃপর তিনি পানি পান করলেন এবং তাঁর সন্তানকে দুধ পান করালেন। ফেরেশতা তাঁকে বললেন: আপনারা ধ্বংস হওয়ার ভয় করবেন না, কেননা এখানেই আল্লাহর একটি ঘর রয়েছে যা এই বালকটি এবং তাঁর পিতা নির্মাণ করবেন।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 517)