354-‌‌ باب تحريم إحداد المرأة على ميت فوق ثلاثة أيام إلا على زوجها أربعة أشهر وعشرة أيام
1/1774- عَنْ زَيْنَبَ بِنْتِ أَبي سَلَمَةَ رضي الله عنهما قَالَتْ: دَخَلْتُ عَلَى أُمِّ حَبِيبةَ رضي الله عنها زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ تُوُفِّي أَبُوها أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ رضي الله عنه، فدَعَتْ بِطِيبٍ فِيهِ صُفْرَةُ خَلُوقٍ أَوْ غَيْرِهِ، فدَهَنَتْ مِنْهُ جَارِيَةً، ثُمَّ مَسَّتْ بِعَارِضَيْها. ثُمَّ قَالَتْ: وَاللَّهِ مَالي بِالطِّيبِ مِنْ حَاجَةٍ، غَيْرَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يقُولُ عَلى المِنْبرِ: "لا يحِلُّ لامْرأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاثِ لَيَالٍ، إِلَاّ عَلى زَوْجٍ أَرْبَعَة أَشْهُرٍ وَعَشْراً" قَالَتْ زَيْنَبُ: ثُمَّ دَخَلْتُ عَلى زَيْنَبَ بنْتِ جَحْش رضي الله عنها حِينَ تُوُفِّيَ أَخُوهَا، فَدَعَتْ بِطِيبٍ فَمَسَّتْ مِنْه، ثُمَّ قَالَتْ: أَمَا وَاللَّهِ مَالي بِالطِّيبِ مِنْ حاجَةٍ، غَيْرَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّه صلى الله عليه وسلم يَقُولُ عَلى المِنْبَر: "لا يَحِلُّ لامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْم الآخِرِ أَنْ تُحِدَّ عَلى مَيِّتٍ فَوْقَ ثَلَاثٍ إِلَاّ عَلى زوجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْراً". متفقٌ عليه.
৩৫৪-‌‌ স্বামী ব্যতীত অন্য কোনো মৃতের জন্য তিন দিনের বেশি শোক পালন করা নারীর জন্য হারাম হওয়া এবং স্বামীর জন্য চার মাস দশ দিন শোক পালন করা আবশ্যক হওয়া সংক্রান্ত পরিচ্ছেদ
১/১৭৭৪- যায়নাব বিনতে আবি সালামাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী উম্মে হাবীবা রাদিয়াল্লাহু আনহার নিকট প্রবেশ করলাম যখন তাঁর পিতা আবু সুফিয়ান বিন হারব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। তিনি পীত বর্ণের ‘খালুক’ মিশ্রিত অথবা অন্য কোনো সুগন্ধি আনালেন এবং তা থেকে একজন বালিকাকে মাখিয়ে দিলেন, এরপর নিজের দুই গালে তা মাখলেন। এরপর তিনি বললেন: আল্লাহর শপথ, সুগন্ধি ব্যবহারের কোনো প্রয়োজন আমার নেই, কেবল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছি: "আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে এমন কোনো নারীর জন্য কোনো মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয়; তবে স্বামীর ক্ষেত্রে চার মাস দশ দিন।" যায়নাব বলেন: এরপর আমি যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহার নিকট গেলাম যখন তাঁর ভাই ইন্তেকাল করলেন। তিনিও সুগন্ধি আনালেন এবং তা থেকে কিছু ব্যবহার করলেন। এরপর বললেন: আল্লাহর শপথ, সুগন্ধি ব্যবহারের কোনো প্রয়োজন আমার নেই, কেবল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছি: "আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে এমন কোনো নারীর জন্য কোনো মৃত ব্যক্তির ওপর তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয়; তবে স্বামীর ক্ষেত্রে চার মাস দশ দিন।" (মুত্তাফাকুন আলাইহি)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 491)