4/1704- وَعَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ رضي الله عنه أَنَّهُ خطَبَ يَوْمَ الجُمُعَةِ فَقَالَ فِي خُطْبَتِهِ: ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا النَّاسُ تَأْكُلُونَ شَجَرَتَيْنِ مَا أُرَاهُمَا إِلَاّ خَبِيثَتَيْنِ: الْبَصَلَ، وَالثُّومَ، لَقَدْ رَأَيْتُ رَسولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا وَجَدَ ريحَهُمَا مِنَ الرَّجُلِ فِي المَسْجِدِ أَمَرَ بِهِ، فَأُخْرِجَ إِلى الْبَقِيعِ، فَمَنْ أَكَلَهُمَا، فَلْيُمِتْهُمَا طبْخاً. رواه مسلم.
৪/১৭০৪- উমর ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, তিনি জুমার দিন খুতবা প্রদান করলেন এবং তাঁর খুতবায় বললেন: অতঃপর হে লোকসকল! তোমরা এমন দুটি উদ্ভিদ ভক্ষণ করছ যা আমি কেবল অপছন্দনীয় (দুর্গন্ধযুক্ত) হিসেবেই দেখি: পেঁয়াজ এবং রসুন। আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে দেখেছি যে, যখন তিনি মসজিদের কোনো ব্যক্তির মধ্যে এ দুটির গন্ধ পেতেন, তখন তাকে বের করে দেওয়ার নির্দেশ দিতেন এবং তাকে ‘বাকী’ পর্যন্ত বের করে দেওয়া হতো। সুতরাং যে ব্যক্তি এ দুটি খাবে, সে যেন রান্নার মাধ্যমে এগুলোর গন্ধ দূর করে দেয়। (মুসলিম)।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 476)