312-‌‌ باب كراهية الاحتباء يوم الجمعة والإمام يخطب لأنَّه يجلب النوم فيفوت استماع الخطبة ويخاف انتقاض الوضوء
1/1705- عنْ مُعَاذِ بْنِ أَنسٍ الجُهَنيِّ، رضي الله عنه أَنَّه النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الحِبْوَةِ يَوْمَ الجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ. رواهُ أَبُو داود، والترمذي وَقَالا: حدِيثٌ حَسَنٌ.
৩১২-‌‌ পরিচ্ছেদ: জুমার দিন ইমামের খুতবা প্রদানের সময় দুই হাঁটু খাড়া করে হাত বা কাপড় দিয়ে জড়িয়ে বসা (ইহতিবা) অপছন্দনীয় হওয়া; কেননা এটি তন্দ্রা বা ঘুম নিয়ে আসে, ফলে খুতবা শোনা ব্যাহত হয় এবং অজু ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।
১/১৭০৫- মুয়াজ বিন আনাস আল-জুহানি (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জুমার দিন ইমাম খুতবা দেওয়ার সময় ইহতিবা (দুই হাঁটু খাড়া করে হাত বা কাপড় দিয়ে জড়িয়ে বসা) করতে নিষেধ করেছেন। এটি আবু দাউদ ও তিরমিজি বর্ণনা করেছেন এবং তাঁরা বলেছেন: এটি হাসান হাদিস।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 476)