زاد مسلم في رواية:"قالت: أمُّ كُلْثُومٍ: ولَم أسْمعْهُ يُرْخِّصُ في شَيءٍ مِمَّا يقُولُ النَّاسُ إلَاّ في ثلاثٍ: تَعْني: الحَرْبَ، والإصْلاحَ بيْن النَّاسِ، وحديثَ الرَّجُلَ امْرَأَتَهُ، وَحَدِيثَ المرْأَةِ زوْجَهَا.
মুসলিম একটি বর্ণনায় বর্ধিতভাবে উল্লেখ করেছেন: "উম্মু কুলসুম বলেন: মানুষ যা বলে থাকে তার মধ্যে তিনটি বিষয় ব্যতীত অন্য কোনো কিছুতে আমি তাঁকে অনুমতি দিতে শুনিনি; অর্থাৎ: যুদ্ধ, মানুষের মধ্যে আপস-নিষ্পত্তি করা এবং স্বামীর তার স্ত্রীর সাথে কথা বলা ও স্ত্রীর তার স্বামীর সাথে কথা বলা।"

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 440)