12/1158- وَعَنْ أَوسِ بنِ أَوسٍ رضي الله عنه قَالَ: قَالَ رسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "إِنَّ مِنْ أَفضَلِ أَيَّامِكُمْ يَوْم الجُمُعَةِ، فأَكثروا عليَّ مِنَ الصَّلاةِ فِيهِ، فَإِنَّ صَلاتَكُمْ مَعْروضَةٌ عليَّ" رواه أَبُو داود بإِسناد صحيح.
১২/১১৫৮- আউস ইবনে আউস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "নিশ্চয়ই তোমাদের দিনগুলোর মধ্যে জুমুআর দিনটি অন্যতম শ্রেষ্ঠ দিন, অতএব এই দিনে তোমরা আমার ওপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো; কারণ তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয়।" আবু দাউদ এটি সহীহ সনদে বর্ণনা করেছেন।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 341)