158-‌‌ باب الإِسراع بالجنازة
1/941- عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه عَن النَّبيِّ صلى الله عليه وسلم قَالَ: "أَسْرِعُوا بِالجَنَازَةِ، فَإنْ تَكُ صَالِحَةً، فَخَيْرٌ تُقَدِّمُونها إلَيْهِ، وَإنْ تَك سِوَى ذلِكَ، فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ" متفقٌ عَلَيْهِ.
১৫৮-‌‌ জানাযা দ্রুত নিয়ে যাওয়ার অধ্যায়
১/৯৪১- আবু হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "তোমরা জানাযা দ্রুত নিয়ে চলো। কেননা যদি সে সৎকর্মশীল হয়, তবে তোমরা তাকে কল্যাণের দিকেই এগিয়ে দিচ্ছ। আর যদি সে অন্যরূপ হয়, তবে তা একটি মন্দ যা তোমরা তোমাদের ঘাড় থেকে নামিয়ে দিচ্ছ।" মুত্তাফাকুন আলাইহি।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 293)