148-‌‌ باب استحباب وصية أهل المريض ومن يخدمه بالإحسان إليه والصبر عَلَى مَا يشق من أمره وكذا الوصية بمن قرب سبب موته بحد أَوْ قصاص ونحوهما.
1/913- عن عِمران بن الحُصَين رضي الله عنهما أَن امرأَةً مِنْ جُهَيْنَةَ أَتَتِ النبيَّ صلى الله عليه وسلم وهِي حُبْلَى مِنَ الزِّنَا، فَقَالَتْ: يَا رسول اللَّهِ، أَصبتُ حَدّاً فَأَقمْهُ علَيَّ، فَدعا رسولُ اللَّهِ صلى الله عليه وسلم وليَّهَا، فقالَ: "أَحْسِنْ إِلَيْهَا، فَإِذا وضَعتْ فَأْتِني بِهَا"فَفعلَ فَأَمر بِها النبيُّ صلى الله عليه وسلم فشُدَّتْ علَيها ثِيابُها، ثُمَّ أَمر بِها فَرُجِمتْ، ثُمَّ صَلَّى عَلَيْهَا. رواه مسلمٌ.
১৪৮-‌‌অসুস্থ ব্যক্তির পরিবার এবং যারা তার সেবা করে তাদেরকে তার সাথে সদ্ব্যবহার করার এবং তার সেবাকার্যে যে কষ্ট হয় তাতে ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়া মুস্তাহাব। অনুরূপভাবে যার মৃত্যুর কারণ (শাস্তি হিসেবে) হদ বা কিসাস অথবা এই জাতীয় বিষয়ের মাধ্যমে নিকটবর্তী হয়েছে, তার ব্যাপারেও হিতোপদেশ প্রদান।.
১/৯১৩- ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে, জুহাইনা গোত্রের জনৈক নারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এমতাবস্থায় যে তিনি ব্যভিচারের কারণে গর্ভবতী ছিলেন। তিনি বললেন: "হে আল্লাহর রাসূল! আমি দণ্ডযোগ্য অপরাধ করেছি, সুতরাং আমার উপর তা কার্যকর করুন।" তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবককে ডাকলেন এবং বললেন: "এর সাথে সদ্ব্যবহার করো, আর যখন সে সন্তান প্রসব করবে তখন তাকে আমার কাছে নিয়ে এসো।" তিনি তাই করলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে নির্দেশ দিলেন, ফলে তার কাপড়গুলো তার শরীরের সাথে শক্ত করে বেঁধে দেওয়া হলো। অতঃপর তিনি নির্দেশ দিলেন এবং তাকে পাথর নিক্ষেপ (রজম) করা হলো। এরপর তিনি তার জানাযার সালাত আদায় করলেন। (মুসলিম)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 286)