147-‌‌ باب مَا يقوله مَن أيس من حياته
1/911- عن عائشة رضي الله عنها قالت: سَمِعْتُ النبيَّ صلى الله عليه وسلم وهُوَ مُسْتَنِدٌ إِليَّ يَقُولُ: "اللَّهُمَّ اغفِرْ لِي وَارْحمْني، وَأَلحِقني بالرَّفِيقِ الأَعْلَى "متفق عليه.
2/912- وعنها قالت: رأَيْتُ رسولَ اللَّه صلى الله عليه وسلم وهُوَ بِالموتِ، عِندهُ قدحٌ فِيهِ مَاءٌ، وهُو يدخِلُ يدهُ في القَدَحِ، ثُمَّ يمسَحُ وجهَهُ بالماءِ، ثُمَّ يَقُولُ: "اللَّهُمَّ أَعِنِّي على غمرَاتِ الموْتِ وَسَكَراتِ المَوْتِ" رواه الترمذي.
১৪৭-‌‌ অধ্যায়: যে ব্যক্তি নিজের জীবনের আশা ছেড়ে দিয়েছে তার পঠিতব্য দোয়া
১/৯১১- আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন: আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গায়ে হেলান দিয়ে থাকা অবস্থায় বলতে শুনেছি: "হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন এবং আমাকে সুউচ্চ বন্ধুর সাথে মিলিত করুন।" (বুখারি ও মুসলিম)।
২/৯১২- তাঁর থেকেই বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমূর্ষু অবস্থায় দেখেছি, তাঁর নিকট পানির একটি পাত্র ছিল। তিনি তাঁর হাত সেই পাত্রের ভেতর প্রবেশ করাচ্ছিলেন, অতঃপর তা দিয়ে নিজের মুখমণ্ডল মুছছিলেন এবং বলছিলেন: "হে আল্লাহ! মৃত্যুর তীব্র যন্ত্রণা ও মৃত্যুর আচ্ছন্নতার সময় আমাকে সাহায্য করুন।" (তিরমিযী)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 286)