146-‌‌ بابُ استحباب سؤالِ أهلِ المريضِ عَنْ حاِلهِ
1/910- عن ابن عباسٍ، رضي الله عنهما، أَنَّ عليَّ بنَ أَبي طالبٍ، رضي الله عنه خرجَ مِنْ عِنْدِ رسولِ اللَّهِ صلى الله عليه وسلم في وجَعِهِ الذِي تُوُفيِّ فِيهِ، فقالَ النَّاسُ: يَا أَبَا الحسنِ، كَيفَ أَصْبَحَ رسولُ اللَّه صلى الله عليه وسلم قَالَ: أَصْبحَ بِحمْد اللَّهِ بَارِئاً. رواه البخاري.
১৪৬-‌‌ অসুস্থ ব্যক্তির পরিবারের নিকট তাঁর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা মুস্তাহাব হওয়ার অধ্যায়
১/৯১০- ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত যে, আলী ইবনে আবি তালিব (রাদিয়াল্লাহু আনহু) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট হতে তাঁর সেই অসুস্থতার সময় বের হয়ে আসলেন যাতে তিনি ইন্তেকাল করেছিলেন। তখন লোকেরা বলল, "হে আবুল হাসান! রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আজ সকালে কেমন আছেন?" তিনি বললেন, "আল্লাহর প্রশংসায় তিনি সুস্থ অবস্থায় ভোর করেছেন।" (বুখারী)

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 286)