104- باب الأكل مِمَّا يليه ووعظه وتأديبه من يُسيء أكله
1/740- عن عمر بن أَبي سَلَمَةَ رضي الله عنهما قَالَ: كُنتُ غُلاماً في حِجْرِ رَسُول اللَّه صلى الله عليه وسلم، وكَانتْ يَدِي تَطِيشُ في الصَّحْفَةِ فَقَالَ لي رسولُ اللَّه صلى الله عليه وسلم: "يَا غُلامُ سَمِّ اللَّه تَعَالَى وَكُلْ بيمينِكَ وكلْ مِمَّا يَلِيكَ" متفقٌ عليه.
قَوْله:"تَطِيشُ"بكسرِ الطاءِ وبعدها ياءٌ مثناة من تَحْت، معناه: تتحرك وتمتد إِلى نَوَاحِي الصَّحْفَةِ.
2/741- وعن سَلَمَةَ بنِ الأكوعِ رضي الله عنه أَن رَجُلاً أَكلَ عِنْدَ رسولِ اللَّه صلى الله عليه وسلم بشِماله فَقَالَ: "كُلْ بِيَمِينكَ"قَالَ: لا أَسْتطِيعُ قالَ:"لا اسْتَطَعْتَ،"مَا مَنَعَهُ إِلَاّ الكِبْرُ، فَمَا رَفَعَهَا إِلى فِيهِ. رواه مسلم.

১০৪- নিজের সামনের দিক থেকে আহার করা এবং আহারের ক্ষেত্রে ভুলকারীর সংশোধন ও শিষ্টাচার শিক্ষা দান বিষয়ক পরিচ্ছেদ
১/৭৪০- উমর ইবনে আবি সালামাহ (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর তত্ত্বাবধানে এক কিশোর ছিলাম। আহারের পাত্রে আমার হাত চতুর্দিকে বিচরণ করত। তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বললেন: "হে বালক! আল্লাহর নাম নাও, তোমার ডান হাত দিয়ে খাও এবং তোমার সামনের অংশ থেকে খাও।" (বুখারি ও মুসলিম)।
তাঁর উক্তি: "তাতীশু" শব্দটি 'ত' বর্ণের নিচে যের এবং এর পরে নিচে দুই নুক্তাবিশিষ্ট ইয়া বর্ণ যোগে গঠিত; এর অর্থ হলো: পাত্রের বিভিন্ন দিকে হাত নড়াচড়া করা এবং প্রসারিত হওয়া।
২/৭৪১- সালামাহ ইবনে আকওয়া (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট বাম হাত দিয়ে আহার করছিল। তিনি বললেন: "তোমার ডান হাত দিয়ে খাও।" সে বলল: আমি পারছি না। তিনি বললেন: "তুমি যেন না-ই পারো।" কেবল অহংকারই তাকে (ডান হাতে খেতে) বাধা দিয়েছিল। এরপর সে আর তার হাত মুখ পর্যন্ত উঠাতে পারেনি। (মুসলিম)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 247)