الفوائد:
1. وجوب إنكار المنكر.
2. تحريم التصوير.
3. تحريم البناء على القبور.
مناسبة الحديث للباب:
حيث دل الحديث على تحريم التصوير واتخاذ الصور.
مناسبة الحديث للتوحيد:
حيث حرم الحديث التصوير؛ لأنه مشابهة لخلق الله، وذلك شرك مع الله في ربوبيته.
ملاحظة:
ويحرم من الصور ما كان لذي روح ولم يمتهن، ولم يزل منه ما تبقى معه الحياة سواء في ذلك ما كان له ظل أو ما ليس له ظل.
المناقشة:
أ. اشرح الكلمات الآتية: ألا أبعثك، طمستها، مشرفا، سويته.
ب. اشرح الحديث شرحا إجماليا.
ج. استخرج ثلاث فوائد من الحديث مع ذكر المأخذ.
د. وضح مناسبة الحديث للباب وللتوحيد.
শিক্ষা ও উপকারিতা:
১. অন্যায় কাজ প্রতিহত করা ওয়াজিব।
২. ছবি তৈরি করা হারাম।
৩. কবরের ওপর ইমারত বা স্থাপনা নির্মাণ করা হারাম।
অধ্যায়ের সাথে হাদিসের প্রাসঙ্গিকতা:
যেহেতু হাদিসটি ছবি তৈরি করা এবং ছবি ব্যবহারের অবৈধতার ওপর প্রমাণ পেশ করে।
তাওহীদের সাথে হাদিসের প্রাসঙ্গিকতা:
যেহেতু হাদিসটি ছবি তৈরি করাকে হারাম ঘোষণা করেছে; কারণ এটি আল্লাহর সৃষ্টির সাদৃশ্য গ্রহণ করা, আর তা আল্লাহর রুবুবিয়্যাত বা প্রভুত্বে তাঁর সাথে শিরক করার শামিল।
দ্রষ্টব্য:
প্রাণীবাচক জিনিসের ছবি হারাম, যদি তাকে অবমাননাকর অবস্থায় রাখা না হয় এবং তা থেকে এমন অংশ মিটিয়ে ফেলা না হয় যা ছাড়া জীবন থাকা সম্ভব নয়, চাই তার ছায়া থাকুক (ত্রিমাত্রিক) বা ছায়া না থাকুক (দ্বিমাত্রিক)।
আলোচনা:
ক. নিচের শব্দগুলোর ব্যাখ্যা করো: আমি কি তোমাকে পাঠাব না, তুমি তা মিটিয়ে দেবে, উঁচু, তুমি তা সমান করে দেবে।
খ. হাদিসটির একটি সংক্ষিপ্ত ও সামগ্রিক ব্যাখ্যা প্রদান করো।
গ. উৎস উল্লেখপূর্বক হাদিসটি থেকে তিনটি শিক্ষা ও উপকারিতা বের করো।
ঘ. অধ্যায় ও তাওহীদের সাথে হাদিসটির প্রাসঙ্গিকতা স্পষ্ট করো।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 448)