أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ: «صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمْعًا مِنْ غَيْرِ خَوْفٍ وَلَا سَفَرٍ» قَالَ مَالِكٌ: أُرَى ذَلِكَ فِي مَطَرٍ
মালিক আমাদের সংবাদ দিয়েছেন আবু যুবাইর থেকে, তিনি সাঈদ ইবনে জুবায়ের থেকে, তিনি ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: «রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোনো ভয়ভীতি বা সফর ছাড়াই যোহর ও আসর এবং মাগরিব ও ইশা একত্রে সালাত আদায় করেছেন।» মালিক বলেন: «আমার মনে হয় তা বৃষ্টির কারণে হয়েছিল।»

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 214)