أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ صُبَيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ، عَنْ عَائِشَةَ، أَوْ حَفْصَةَ، أَوْ حَفْصَةَ وَعَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنَّ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا»
মালিক আমাদের সংবাদ দিয়েছেন নাফে’ থেকে, তিনি সুবাইয়্যাহ বিনতে আবি উবাইদ থেকে, তিনি আয়েশা অথবা হাফসা অথবা হাফসা ও আয়েশা থেকে বর্ণনা করেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: «আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে এমন কোনো নারীর জন্য কোনো মৃত ব্যক্তির মৃত্যুতে তিন রাতের অধিক শোক পালন করা বৈধ নয়; তবে স্বামীর ক্ষেত্রে চার মাস দশ দিন শোক পালন করবে।»

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 301)