أَخْبَرَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ، عَنْ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «إِذَا أَنْكَحَ الْوَلِيَّانِ فَالْأَوَّلُ أَحَقُّ، وَإِذَا بَاعَ الْمُجِيزَانِ فَالْأَوَّلُ أَحَقُّ»
আমাদের সংবাদ দিয়েছেন ইসমাঈল অর্থাৎ ইবনে উলাইয়্যাহ, তিনি আবু আরুবাহ থেকে, তিনি কাতাদাহ থেকে, তিনি হাসান থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবী থেকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: «যখন দুইজন অভিভাবক (একই পাত্রীকে দুই জায়গায়) বিবাহ দেন, তবে প্রথমজনই অধিক হকদার। আর যখন দুইজন অনুমতিপ্রাপ্ত প্রতিনিধি (একই বস্তু) বিক্রয় করেন, তবে প্রথমজনই অধিক হকদার।»

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 276)