6005 -[27] (مُتَّفق عَلَيْهِ)
وَعَن أبي هريرةَ قَالَ: جَاءَ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وسل فَقَالَ: إِنَّ دَوْسًا قَدْ هَلَكَتْ عَصَتْ وَأَبَتْ فَادْعُ اللَّهَ عَلَيْهِمْ فَظَنَّ النَّاسُ أَنَّهُ يَدْعُو عَلَيْهِمْ فَقَالَ: «اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَأْتِ بِهِمْ» . مُتَّفق عَلَيْهِ
৬০০৫ -[২৭] (বুখারী ও মুসলিম)
আবু হুরাইরাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: তুফাইল ইবনে আমর আদ-দাওসী আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললেন, নিশ্চয় দাওস গোত্র ধ্বংস হয়ে গেছে; তারা অবাধ্য হয়েছে এবং (ইসলাম গ্রহণে) অস্বীকৃতি জানিয়েছে। অতএব আপনি তাদের বিরুদ্ধে আল্লাহর নিকট দুআ করুন। তখন লোকেরা ধারণা করল যে, তিনি তাদের বিরুদ্ধে বদদোয়া করবেন। কিন্তু তিনি বললেন: «হে আল্লাহ! দাওস গোত্রকে হিদায়াত দান করুন এবং তাদেরকে (ইসলামের ছায়াতলে) নিয়ে আসুন।» বুখারী ও মুসলিম।

(খণ্ড: ٣) (পৃষ্ঠা: ١٦٩٣)