4734 -[3] (مُتَّفق عَلَيْهِ)
وَعَن أنسٍ قَالَ: عَطَسَ رَجُلَانِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَشَمَّتَ أَحَدَهُمَا وَلَمْ يُشَمِّتِ الْآخَرَ. فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ شَمَّتَّ هَذَا وَلَمْ تُشَمِّتْنِي قَالَ: «إِنَّ هَذَا حَمِدَ اللَّهَ وَلم تحمَدِ الله» . مُتَّفق عَلَيْهِ
৪৭৩৪ -[৩] (মুত্তাফাকুন আলাইহি)
আনাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট দুইজন লোক হাঁচি দিলেন। তখন তিনি তাদের একজনের হাঁচির জবাব দিলেন এবং অন্যজনের জবাব দিলেন না। তখন সেই ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল! আপনি তাকে হাঁচির জবাব দিলেন কিন্তু আমাকে দিলেন না? তিনি বললেন: «নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর প্রশংসা করেছে, আর তুমি আল্লাহর প্রশংসা করোনি»। মুত্তাফাকুন আলাইহি

(খণ্ড: ٣) (পৃষ্ঠা: ١٣٣٩)