4733 -[2] (صَحِيحٌ)
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: " إِذا عطسَ أحدُكم فلْيقلِ: الحمدُ لِلَّهِ وَلْيَقُلْ لَهُ أَخُوهُ - أَوْ صَاحِبُهُ - يَرْحَمُكَ اللَّهُ. فإِذا قَالَ لَهُ يَرْحَمك الله قليقل: يهديكم الله وَيصْلح بالكم " رَوَاهُ البُخَارِيّ
৪৭৩৩ -[২] (সহিহ)
তার থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তোমাদের কেউ যখন হাঁচি দেয়, তখন সে যেন বলে: 'আলহামদুলিল্লাহ' (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য)। আর তার ভাই কিংবা তার সাথী যেন তাকে বলে: 'ইয়ারহামুকাল্লাহ' (আল্লাহ তোমার প্রতি দয়া করুন)। অতঃপর সে যখন তাকে 'ইয়ারহামুকাল্লাহ' বলবে, তখন হাঁচিদাতা যেন বলে: 'ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম' (আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করুন এবং তোমাদের অবস্থা সংশোধন করে দিন)।" ইমাম বুখারি এটি বর্ণনা করেছেন।

(খণ্ড: ٣) (পৃষ্ঠা: ١٣٣٩)