4699 -[5] (صَحِيح)
وَعَن مُعَاوِيَة قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «مَنْ سَرَّهُ أَنْ يَتَمَثَّلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
৪৬৯৯ -[৫] (সহীহ)
মুআবিয়াহ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: “যে ব্যক্তি এতে আনন্দিত হয় যে মানুষ তার সম্মানে দণ্ডায়মান থাকুক, সে যেন জাহান্নামে তার আবাসস্থল নির্ধারণ করে নেয়।” তিরমিযী ও আবু দাউদ এটি বর্ণনা করেছেন।

(খণ্ড: ٣) (পৃষ্ঠা: ١٣٣٢)