4698 -[4] (صَحِيح)
عَن أنس بن مَالك قَالَ: لَمْ يَكُنْ شَخْصٌ أَحَبَّ إِلَيْهِمْ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانُوا إِذَا رَأَوْهُ لَمْ يَقُومُوا لِمَا يَعْلَمُونَ مِنْ كَرَاهِيَتِهِ لِذَلِكَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
৪৬৯৮ -[৪] (সহীহ)
আনাস ইবনে মালিক (রা.) হতে বর্ণিত, তিনি বলেন: তাঁদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা অধিক প্রিয় কোনো ব্যক্তি ছিলেন না। তা সত্ত্বেও তাঁরা যখন তাঁকে দেখতেন, তখন দাঁড়াতেন না; কারণ তাঁরা জানতেন যে তিনি এটি অপছন্দ করেন। তিরমিযী এটি বর্ণনা করেছেন এবং বলেছেন: এই হাদীসটি হাসান সহীহ।

(খণ্ড: ٣) (পৃষ্ঠা: ١٣٣١)