4397 -[15] (ضَعِيف)
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَكْرَهُ عَشْرَ خِلَالٍ: الصُّفْرَةَ يَعْنِي الخلوق وتغييرَ الشيب وجر الأزرار وَالتَّخَتُّمَ بِالذَّهَبِ وَالتَّبَرُّجَ بِالزِّينَةِ لِغَيْرِ مَحِلِّهَا وَالضَّرْبَ بِالْكِعَابِ وَالرُّقَى إِلَّا بِالْمُعَوِّذَاتِ وَعَقْدَ التَّمَائِمِ وَعَزْلَ الْمَاءِ لِغَيْرِ مَحِلِّهِ وَفَسَادَ الصَّبِيِّ غَيْرَ مُحَرِّمِهِ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

৪৩৯৭ -[১৫] (যঈফ)
ইবনে মাসঊদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দশটি বিষয় অপছন্দ করতেন: হলদে আভা অর্থাৎ খালুক (এক প্রকার সুগন্ধি), পাকা চুল পরিবর্তন করা, কাপড়ের বোতাম (অহংকারবশত) খুলে রাখা বা ঝুলিয়ে রাখা, সোনার আংটি পরিধান করা, ক্ষেত্র বিশেষ ছাড়া সাজসজ্জা প্রদর্শন করা, পাশা খেলা, মুআউবিজাত (সুরা ফালাক ও নাস) ব্যতীত অন্য কিছুর মাধ্যমে ঝাড়ফুঁক করা, তাবিজ লটকানো, অনুপযুক্ত স্থানে বীর্যপাত (আজল) করা এবং শিশুর ক্ষতি করা (দুগ্ধদানকালে সহবাস), তবে তিনি এটিকে হারাম ঘোষণা করেননি। এটি আবু দাউদ ও নাসায়ি বর্ণনা করেছেন।

(খণ্ড: ٢) (পৃষ্ঠা: ١٢٥٥)