4396 -[14] (ضَعِيف)
وَعَنْ بُرَيْدَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِرَجُلٍ عَلَيْهِ خَاتَمٌ مِنْ شَبَهٍ: «مَا لِي أَجِدُ مِنْكَ رِيحَ الْأَصْنَامِ؟» فَطَرَحَهُ ثُمَّ جَاءَ وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ فَقَالَ: «مَا لِي أَرَى عَلَيْكَ حِلْيَةَ أَهْلِ النَّارِ؟» فَطَرَحَهُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مِنْ أَيِّ شَيْءٍ أَتَّخِذُهُ؟ قَالَ: «مِنْ وَرِقٍ وَلَا تُتِمَّهُ مِثْقَالا» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
৪৩৯৬ -[১৪] (দুর্বল)
বুরাইদাহ (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পিতলের আংটি পরিহিত এক ব্যক্তিকে বললেন: «কী ব্যাপার যে, আমি তোমার নিকট থেকে মূর্তির গন্ধ পাচ্ছি?» তখন তিনি তা ফেলে দিলেন। এরপর তিনি এমতাবস্থায় আসলেন যে তাঁর পরিধানে লোহার আংটি ছিল। তখন তিনি (নবী) বললেন: «কী ব্যাপার যে, আমি তোমার ওপর জাহান্নামীদের অলঙ্কার দেখতে পাচ্ছি?» তখন তিনি তা ফেলে দিলেন এবং বললেন: হে আল্লাহর রাসূল! আমি কিসের আংটি তৈরি করব? তিনি বললেন: «রুপার, তবে তা যেন এক মিসকাল পূর্ণ না হয়»। তিরমিযী, আবু দাউদ ও নাসাঈ এটি বর্ণনা করেছেন।

(খণ্ড: ٢) (পৃষ্ঠা: ١٢٥٥)