438 -[9] (صَحِيح)
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ قُلْتُ: يَا رَسُولَ الله إِنِّي امْرَأَة أَشد ضفر رَأْسِي فأنقضه لغسل الْجَنَابَة قَالَ «لَا إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلَاثَ حَثَيَاتٍ ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الْمَاءَ فَتَطْهُرِينَ» . رَوَاهُ مُسلم
৪৩৮ -[৯] (সহীহ)
উম্মু সালামাহ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন: আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি এমন একজন নারী যে মাথার চুল শক্ত করে বেণী করে রাখি; জানাবাতের গোসলের জন্য কি আমি তা খুলে ফেলব? তিনি বললেন: "না, তোমার জন্য তোমার মাথার ওপর তিন অঞ্জলি পানি ঢেলে দেওয়াই যথেষ্ট, অতঃপর তুমি তোমার সারা শরীরে পানি প্রবাহিত করবে, এতেই তুমি পবিত্র হয়ে যাবে।" এটি মুসলিম বর্ণনা করেছেন।

(খণ্ড: ١) (পৃষ্ঠা: ١٣٧)