4072 -[9] (صَحِيح)
وَعَن كعبِ بنِ مَالك أَنه كانَ لَهُ غَنَمٌ تُرْعَى بِسَلْعٍ فَأَبْصَرَتْ جَارِيَةٌ لَنَا بِشَاةٍ مِنْ غَنَمِنَا مَوْتًا فَكَسَرَتْ حَجَرًا فَذَبَحَتْهَا بِهِ فَسَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأمره بأكلها. رَوَاهُ البُخَارِيّ
৪০৭২ -[৯] (সহিহ)
কা’ব ইবনে মালিক (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, তাঁর কিছু বকরি ‘সাল’ পাহাড়ে চরে বেড়াত। এমতাবস্থায় আমাদের এক দাসী আমাদের বকরিগুলোর একটিকে মরণাপন্ন অবস্থায় দেখে একটি পাথর ভেঙে তা দিয়ে সেটি জবেহ করল। এরপর তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি তা খাওয়ার নির্দেশ দিলেন। বুখারি এটি বর্ণনা করেছেন।

(খণ্ড: ٢) (পৃষ্ঠা: ١١٩٣)