209 -[12] (صَحِيح)
عَن أبي مَسْعُود الْأَنْصَارِيِّ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي أُبْدِعَ بِي فَاحْمِلْنِي فَقَالَ مَا عِنْدِي فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَنَا أَدُلُّهُ عَلَى مَنْ يَحْمِلُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مثل أجر فَاعله» . رَوَاهُ مُسلم

২০৯ -[১২] (সহীহ)
আবু মাসউদ আল-আনসারী (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট এসে বলল, আমার বাহনটি অকেজো হয়ে পড়েছে, সুতরাং আমাকে একটি বাহন প্রদান করুন। তিনি বললেন: আমার নিকট (দেওয়ার মতো) কিছু নেই। তখন এক ব্যক্তি বললেন: হে আল্লাহর রাসূল! আমি তাকে এমন এক ব্যক্তির সন্ধান দিতে পারি যে তাকে বাহন দিবে। তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন: «যে ব্যক্তি কোনো কল্যাণের পথ দেখায়, তার জন্য ওই কাজ সম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব রয়েছে»। এটি মুসলিম বর্ণনা করেছেন।

(খণ্ড: ١) (পৃষ্ঠা: ٧٢)