1344 -[12] (صَحِيح)
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ: إِذَا زَاغَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ جَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَإِنِ ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ حَتَّى يَنْزِلَ لِلْعَصْرِ وَفِي الْمَغْرِبِ مِثْلَ ذَلِكَ إِذَا غَابَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ وَإِنِ ارْتَحَلَ قَبْلَ أَنْ تَغِيبَ الشَّمْسُ أَخَّرَ الْمَغْرِبَ حَتَّى يَنْزِلَ لِلْعِشَاءِ ثُمَّ يَجْمَعُ بَيْنَهُمَا. رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ
১৩৪৪ -[১২] (সহীহ)
মুআয ইবনে জাবাল (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাবুক যুদ্ধের সময় (সফরকালে) যাত্রা করার আগে সূর্য ঢলে পড়লে যুহর ও আসর একত্রে আদায় করতেন। আর যদি সূর্য ঢলার আগেই তিনি যাত্রা শুরু করতেন, তবে যুহরকে পিছিয়ে দিতেন এবং আসরের সময় অবতরণ করে উভয় সালাত একত্রে আদায় করতেন। মাগরিবের ক্ষেত্রেও তদ্রূপ করতেন; যদি যাত্রা শুরু করার আগে সূর্য ডুবে যেত, তবে মাগরিব ও ইশা একত্রে আদায় করতেন। আর যদি সূর্য ডোবার আগে যাত্রা শুরু করতেন, তবে মাগরিবকে পিছিয়ে দিতেন এবং ইশার সময় অবতরণ করে উভয়টি একত্রে আদায় করতেন। আবু দাউদ ও তিরমিযী এটি বর্ণনা করেছেন।

(খণ্ড: ١) (পৃষ্ঠা: ٤٢٤)