وقال أبو داود: ضعيف. وقال مرة: ليس بشيء. وقال أيضًا: ترك حديثه. وقال النسائي: ليس بثقة.
وقال ابن عدي: عامة ما يرويه عن كل من روى عنه مما لا يتابعه عليه أحد، وهو في جملة الضعفاء الذين يكتب حديثهم. وقال ابن خراش ويعقوب بن سفيان والساجي والعجلي: ضعيف الحديث.
وقال الأزدي: متروك. وقال ابن حبان: اختلف فيه الشيخان، أما أحمد فحسن القول فيه، ويحيى وهاه، قال: وكان داود صالحًا يحفظ ويذاكر، ولكنه كان يهم في المذاكرة، ويغلط في الرواية إذا حدث من حفظه، ويأتي عن الثقات بما ليس من أحاديثهم، إلى أن قال: وداود عندي صدوق فيما وافق الثقات إلا أنه لا يحتج به إذا انفرد. وقال البزار: منكر الحديث جدًا".
* * *
আবু দাউদ বলেছেন: দুর্বল। তিনি অন্য এক সময় বলেছেন: তিনি উল্লেখযোগ্য কেউ নন। তিনি আরও বলেছেন: তাঁর হাদিস বর্জন করা হয়েছে। নাসায়ি বলেছেন: তিনি নির্ভরযোগ্য নন।
ইবনে আদি বলেছেন: তিনি যাদের থেকে বর্ণনা করেছেন, তাঁর অধিকাংশ বর্ণনাই এমন যাতে অন্য কেউ তাঁর অনুসরণ করে না; তিনি ঐ সকল দুর্বল বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত যাঁদের হাদিস লিখে রাখা হয়। ইবনে খিরাশ, ইয়াকুব ইবনে সুফিয়ান, সাজি এবং আজলি বলেছেন: তিনি হাদিস বর্ণনায় দুর্বল।
আজদি বলেছেন: পরিত্যক্ত। ইবনে হিব্বান বলেছেন: তাঁর ব্যাপারে দুই শায়খ (আহমদ ও ইয়াহইয়া) মতভেদ করেছেন; ইমাম আহমদ তাঁর সম্পর্কে প্রসংশামূলক কথা বলেছেন, আর ইয়াহইয়া তাঁকে দুর্বল আখ্যা দিয়েছেন। তিনি বলেন: দাউদ নেককার ছিলেন, তিনি মুখস্থ করতেন ও মুজাকারা (পাঠ আলোচনা) করতেন, কিন্তু মুজাকারার সময় তাঁর বিভ্রান্তি ঘটত। যখন তিনি নিজের স্মৃতি থেকে বর্ণনা করতেন তখন ভুল করতেন এবং নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বরাতে এমন সব হাদিস বর্ণনা করতেন যা তাঁদের হাদিস নয়। ইবনে হিব্বান আরও বলেন: নির্ভরযোগ্য বর্ণনাকারীদের সাথে সামঞ্জস্যপূর্ণ বর্ণনার ক্ষেত্রে দাউদ আমার কাছে সত্যবাদী, তবে একক বর্ণনার ক্ষেত্রে তাঁকে দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। বাজ্জার বলেছেন: তিনি অত্যন্ত মুনকারুল হাদিস।
* * *

(খণ্ড: 1) (পৃষ্ঠা: ١٨١)