2 - وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «مَثَلِي وَمَثَلُ الْأَنْبِيَاءِ مِنْ قَبْلِي كَمَثَلِ رَجُلٍ ابْتَنَى بُيُوتًا فَأَحْسَنَهَا وَأَجْمَلَهَا وَأَكْمَلَهَا إِلَّا مَوْضِعَ لَبِنَةٍ مِنْ زَاوِيَةٍ مِنْ زَوَايَاهَا، فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ وَيُعْجِبُهُمُ الْبُنْيَانُ، فَيَقُولُونَ أَلَا وُضِعَتْ هَاهُنَا لَبِنَةٌ فَتَمَّ بِنَاؤُهُ، فَقَالَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم: فَأَنَا اللَّبِنَةُ»
২ - এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: «আমার এবং আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যে কতগুলো ঘর নির্মাণ করল এবং সেগুলোকে অত্যন্ত উত্তম, সুন্দর ও পূর্ণাঙ্গ করল, কেবল একটি ইটের স্থান ব্যতীত যা ছিল এর একটি কোণে। ফলে মানুষ তা ঘুরে ঘুরে দেখতে লাগল এবং এই নির্মাণশৈলী তাদের বিস্মিত করতে লাগল। তারা বলতে লাগল: কেন এখানে একটি ইট স্থাপন করা হলো না, যাতে এর নির্মাণ কাজ পূর্ণ হতো? অত:পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: আমিই সেই ইট।»
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 28)