قال الشوكاني رحمه الله: «الجبار جبروت الله: عظمته، والعرب تسمي الملك الجبار»(1).
قال السعدي رحمه الله: «الجبار هو بمعنى العلي الأعلى، وبمعنى القهار، وبمعنى الرؤوف الجابر للقلوب المنكسرة، وللضعيف العاجز، ولمن لاذ به ولجأ إليه»(2).
قال ابن عثيمين رحمه الله: «الجبار له ثلاثة معان:
الأول: جبر القوة، فهو الجبار الذي يقهر الجبابرة ويغلبهم بجبروته وعظمته، فكل جبار وإن عظم فهو تحت قهر الله عز وجل وجبروته وفي يده وقبضته.
الثاني: جبر الرحمة، فإنه سُبْحَانَهُ يجبر الضعيف بالغنى والقوة، ويجبر الكسير بالسلامة، ويجبر المنكسرة قلوبهم بإزالة كسرها، وإحلال الفرج والطمأنينة فيها، وما يحصل لهم من الثواب والعاقبة الحميدة إذا صبروا على ذلك من أجله.
الثالث: جبر العلو فإنه سُبْحَانَهُ فوق خلقه عال عليهم، وهو مع علوه عليهم قريب منهم يسمع أقوالهم، ويرى أفعالهم، ويعلم ما توسوس به نفوسهم(3).--------------------------------------------
(1) فتح القدير (5/ 208).
(2) تيسير الكريم المنان في تفسير كلام الرحمن (5/ 301).
(3) مجموع فتاوى ورسائل ابن عثمين (1/ 106).
শাওকানী (রহিমাহুল্লাহ) বলেছেন: «আল-জাব্বার হলো আল্লাহর জাবারুত: অর্থাৎ তাঁর মহানত্ব; আর আরবরা বাদশাহকে জাব্বার নামে অভিহিত করত»(১).
আস-সা'দী (রহিমাহুল্লাহ) বলেছেন: «আল-জাব্বার অর্থ হলো সুউচ্চ ও সর্বোচ্চ; আরও অর্থ হলো প্রবল প্রতাপশালী, এবং পরম দয়ালু যিনি ভগ্নহৃদয় ব্যক্তিদের দুঃখ দূরকারী, দুর্বল ও অক্ষমদের সাহায্যকারী এবং যারা তাঁর আশ্রয় ও শরণাপন্ন হয় তাদের স্বস্তি দানকারী»(২).
ইবনু উসাইমীন (রহিমাহুল্লাহ) বলেছেন: «আল-জাব্বার শব্দের তিনটি অর্থ রয়েছে:
প্রথম: শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ; তিনি এমন প্রবল প্রতাপশালী যিনি জবরদস্তিকারীদের দমন করেন এবং তাঁর পরাক্রম ও মহানত্ব দিয়ে তাদের ওপর বিজয়ী হন। সুতরাং প্রতিটি জবরদস্তিকারী ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, সে মহান আল্লাহর প্রতাপ ও পরাক্রমের অধীন এবং আল্লাহর হাতে ও তাঁর মুষ্টির মধ্যে রয়েছে।
দ্বিতীয়: করুণার মাধ্যমে স্বস্তি দান; নিশ্চয়ই তিনি সুবহানাহু ওয়া তাআলা সচ্ছলতা ও শক্তির মাধ্যমে দুর্বলকে সামর্থ্য দান করেন, সুস্থতার মাধ্যমে অসুস্থকে আরোগ্য দান করেন এবং ভগ্নহৃদয় ব্যক্তিদের দুঃখ দূর করে সেখানে প্রশান্তি ও স্বস্তি স্থাপনের মাধ্যমে তাদের সান্ত্বনা দেন। সেইসাথে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ধৈর্য ধারণ করলে যে প্রতিদান ও কল্যাণকর পরিণতি লাভ করবে তাও এর অন্তর্ভুক্ত।
তৃতীয়: উচ্চমর্যাদার শ্রেষ্ঠত্ব; নিশ্চয়ই তিনি সুবহানাহু তাঁর সৃষ্টির উপরে এবং তাদের ঊর্ধ্বে সুউচ্চ। তিনি তাদের উপরে সুউচ্চ হওয়া সত্ত্বেও তাদের নিকটবর্তী; তিনি তাদের কথা শোনেন, তাদের কাজ দেখেন এবং তাদের মনে যেসব কুমন্ত্রণা জাগ্রত হয় তা তিনি জানেন(৩).--------------------------------------------
(১) ফাতহুল কাদির (৫/ ২০৮)।
(২) তাইসীরুল কারীমুর রহমান ফী তাফসীরি কালামিল মান্নান (৫/ ৩০১)।
(৩) মাজমু'উ ফাতাওয়া ওয়া রাসায়িল ইবনু উসাইমীন (১/ ১০৬)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 127)