يعلوه يحسبه من لم يتأمله أَشمّ سهل الْخَدين ضليع الْفَم أشنب مفلج الْأَسْنَان دَقِيق المسربة من لبته إِلَى سرته شعر يجرى كالقضيب لَيْسَ فِي بَطْنه وَلَا صَدره شعر غَيره أشعر الذراعين والمنكبين بأدن متماسك سَوَاء الْبَطن والصدر فسيح الصَّدْر ضخم الكراديس أنور المتجرد عريض الصَّدْر طَوِيل الزندين رحب الرَّاحَة شثن الْكَفَّيْنِ والقدمين سَائل الْأَطْرَاف سبط الْقصب
তাঁর নাকের ওপর একটি ঔজ্জ্বল্য বিদ্যমান ছিল, যে ব্যক্তি গভীরভাবে লক্ষ্য না করত সে তাঁকে উন্নত নাসা বিশিষ্ট মনে করত। তাঁর গাল দুটি ছিল মসৃণ, মুখগহ্বর ছিল প্রশস্ত এবং দাঁতসমূহ ছিল অত্যন্ত উজ্জ্বল ও সম্মুখের দাঁতগুলোর মাঝে সামান্য ফাঁকা ছিল। তাঁর বক্ষদেশের উপরিভাগ থেকে নাভি পর্যন্ত একটি সরু পশমের রেখা দণ্ডের ন্যায় প্রলম্বিত ছিল। তাঁর উদর এবং বক্ষদেশে সেই পশমরেখা ব্যতীত অন্য কোনো পশম ছিল না। তাঁর দুই বাহু এবং কাঁধের উপরিভাগ ছিল পশমযুক্ত। তিনি ছিলেন সুসংহত ও সুগঠিত শরীরের অধিকারী, তাঁর পেট ও বুক ছিল সমান। তাঁর বক্ষদেশ ছিল প্রশস্ত এবং হাড়ের জোড়াগুলো ছিল বড় ও মজবুত। তাঁর শরীরের অনাবৃত অংশ ছিল অত্যন্ত জ্যোতির্ময়। তাঁর বক্ষদেশ ছিল প্রশস্ত, হাতের কবজি ছিল লম্বা এবং হাতের তালু ছিল প্রশস্ত। তাঁর উভয় হাতের তালু ও পা ছিল বলিষ্ঠ এবং মাংসল। তাঁর অঙ্গ-প্রত্যঙ্গসমূহ ছিল সুদীর্ঘ এবং হাড়ের গঠন ছিল মসৃণ ও ঋজু।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 77)