‌‌عَذَاب الْقَبْر

وَلَا يجوز ان نقُول إِن الشَّيْطَان يسلب الْإِيمَان من العَبْد الْمُؤمن قهرا وجبرا
وَلَكِن نقُول العَبْد يدع الْإِيمَان فَحِينَئِذٍ يسلبه مِنْهُ الشَّيْطَان
وسؤال مُنكر وَنَكِير حق كَائِن فِي الْقَبْر وإعادة الرّوح إِلَى الْجَسَد فِي قَبره حق وضغطة الْقَبْر وعذابه حق كَائِن للْكفَّار كلهم ولبعض عصاة الْمُؤمنِينَ حق جَائِز وكل شَيْء ذكره الْعلمَاء بِالْفَارِسِيَّةِ من صِفَات الله عز اسْمه فَجَائِز القَوْل بِهِ سوى الْيَد بِالْفَارِسِيَّةِ وَيجوز ان يُقَال (بروىء خد) أَي عز وجل بِلَا تَشْبِيه وَلَا كَيْفيَّة
কবরের আযাব

এটা বলা জায়েয নয় যে, শয়তান মুমিন বান্দার নিকট থেকে জোরপূর্বক এবং জবরদস্তি করে ঈমান ছিনিয়ে নেয়।
বরং আমরা বলি, বান্দা যখন ঈমান ছেড়ে দেয়, তখন শয়তান তার থেকে তা ছিনিয়ে নেয়।
কবরে মুনকার ও নাকিরের সওয়াল সত্য ও বাস্তব, কবরে দেহের মধ্যে রূহ ফিরিয়ে আনা সত্য এবং কবরের চাপ ও তার আযাব সমস্ত কাফিরদের জন্য সত্য ও বাস্তব এবং কিছু গুনাহগার মুমিনদের জন্য তা হওয়া সত্য ও জায়েয। আর মহান আল্লাহর গুণাবলী সম্পর্কে আলেমগণ ফারসি ভাষায় যা কিছু উল্লেখ করেছেন, ‘আল্লাহর হাত’ শব্দটিকে ফারসি ভাষায় বলা ব্যতীত অন্য গুণাবলীগুলো ফারসি ভাষায় বলা জায়েয। আর ‘বারুই খুদা’ (আল্লাহর চেহারা) বলা জায়েয, যা কোনো সাদৃশ্য এবং ধরণ ছাড়াই মহান আল্লাহর জন্য প্রযোজ্য।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 65)