شَفَاعَة الْأَنْبِيَاء وَالْمِيزَان والحوض
وَالله تَعَالَى متفضل على عباده عَادل قد يُعْطي من الثَّوَاب أَضْعَاف مَا يستوجبه العَبْد تفضلا مِنْهُ وَقد يُعَاقب على الذَّنب عدلا مِنْهُ وَقد يعْفُو فضلا مِنْهُ وشفاعة الْأَنْبِيَاء عليهم السلام حق وشفاعة النَّبِي صلى الله عليه وسلم للْمُؤْمِنين المذنبين وَلأَهل الْكَبَائِر مِنْهُم المستوجبين الْعقَاب حق ثَابت وَوزن الْأَعْمَال بالميزان يَوْم الْقِيَامَة حق وحوض النَّبِي عليه الصلاة والسلام حق

নবীদের সুপারিশ, মিযান ও হাউয
আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল ও ন্যায়বিচারক। তিনি স্বীয় অনুগ্রহে বান্দার প্রাপ্য সওয়াবের কয়েক গুণ অধিক সওয়াব দান করতে পারেন, আবার স্বীয় ইনসাফ অনুযায়ী পাপের কারণে শাস্তিও প্রদান করতে পারেন এবং তিনি স্বীয় অনুগ্রহে ক্ষমাও করতে পারেন। নবীদের (আলাইহিমুস সালাম) সুপারিশ সত্য। আর পাপী মুমিনদের জন্য এবং তাদের মধ্যে যারা কবীরা গুনাহে লিপ্ত হয়ে শাস্তির যোগ্য হয়েছে, তাদের জন্য নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সুপারিশ একটি সুসাব্যস্ত সত্য। কিয়ামতের দিন মিযানে আমল ওজন করা সত্য এবং নবীর (আলাইহিস সালাতু ওয়াস সালাম) হাউয সত্য।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 61)