316 - (16) وَبِالإِسْنَادِ حَدَّثَنَا أَحْمَدُ حَدَّثَنَا مَالِكٌ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَخْبَرَنِي عُبَادَةُ بْنُ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ بَايَعْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْيُسْرِ وَالْعُسْرِ وَالْمَنْشَطِ وَالْمَكْرَهِ وَأَنْ لا نُنَازِعَ الأَمْرَ أَهْلَهُ وأن نقول أونقوم بِالْحَقِّ حَيْثُمَا كُنَّا لا نَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لائِمٍ.
৩১৬ - (১৬) এবং এই সনদে আমাদের নিকট আহমদ বর্ণনা করেছেন, তিনি বলেন আমাদের নিকট মালিক বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে, তিনি বলেন আমাকে উবাদাহ ইবনুল ওয়ালিদ ইবনে উবাদাহ ইবনুস সামিত সংবাদ দিয়েছেন যে, তাঁর পিতা তাঁকে উবাদাহ ইবনুস সামিত থেকে সংবাদ দিয়েছেন, তিনি বলেন: আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শ্রবণ ও আনুগত্যের ওপর বায়আত গ্রহণ করেছি—সচ্ছলতা ও অসচ্ছলতায় এবং পছন্দনীয় ও অপছন্দনীয় অবস্থায়। আর এই মর্মে যে, আমরা উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে নেতৃত্বের প্রশ্নে বিবাদে লিপ্ত হব না এবং আমরা যেখানেই থাকি না কেন সত্য বলব (অথবা সত্যের ওপর অটল থাকব), আল্লাহর সন্তুষ্টির পথে কোনো নিন্দুকের নিন্দার ভয় করব না।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 290)