• التنويه بشأن القرآن وإعجازه، وتصديق من جاء به (محمد صلى الله عليه وسلم)، وبما جاء به (ومنه البَعْث والحساب).
• عرض شُبهات المشركين في التكذيب بالرِّسالة والبَعْث، والرد عليها بتقرير كمال علم الرب سبحانه، وكمال قدرته، وكمال حكمته(1).
• بيان مظاهر قدرة الله في السماوات والأرض، ومنها إنبات الأقوات والثمار بإنزال المطر. وهو من أوضح الأدلة على البَعْث.
• بيان مظاهر قدرة الله في إهلاك المكذِّبين للرسل من الأمم السابقة، وتهديد المشركين المكذِّبين بالبَعْث بالعذاب الدنيوي، وتثبيت قلب النبي صلى الله عليه وسلم، وتسليته.
• تقرير المبدأ والمعاد والتوحيد والنُّبوة والإيمان بالملائكة.
• بيان رقابة الله تعالى وهيمنته على الإنسان التي تبدأ من ولادته، وتمر بالموت، ثم تنتهي بالبَعْث والحساب، ثم المصير إلى الجنة أو النار.
• ذِكر النار وعذابها، والجنة ونعيمها، وبيان صفات أهل كلٍّ منهما.
• إثبات صفات الكمال لله وتنزيهه عما يضادُّ كماله من النقائص والعيوب.
• بيان "أن كمالَ الربِّ تعالى وكمال أسمائه وصفاته تقتضي المعاد وتُوجبه، وأنه مُنَزَّهٌ عما يقولُه منكِروه كما يُنَزَّهُ كمالُه عن سائر العيوب والنقائص"(2).--------------------------------------------
(1). فائدة: ذكر ابن القيم رحمه الله أن براهين المعاد في القرآن مبنية على ثلاثة أصول: [1 - ] تقرير كمال علم الرب سبحانه، [2 - ] وكمال قدرته، [3 - ] وكمال حكمته. وذلك لأن شبه المُنكِرين للبعث تعود إلى ثلاثة أنواع: [1 - ] إنكار علم الله بالأجزاء المتفرقة المختلطة بأجزاء الأرض على وجه لا يحصل به تمييز أجزاء مختلف الأشخاص، [2 - ] وإنكار قدرة الله على جمع تلك الأجزاء المتفرقة، وإعادة الأرواح إليها، [3 - ] وإنكار الحكمة في إحياء الموتى. (انظر: الفوائد، لابن القيم، ص 7 - 8).
(2). انظر: الفوائد، لابن القيم (ص 9).
• কুরআন ও এর অলৌকিকত্বের মাহাত্ম্য বর্ণনা করা এবং যিনি তা নিয়ে এসেছেন (মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও তিনি যা নিয়ে এসেছেন (যার অন্তর্ভুক্ত হলো পুনরুত্থান ও হিসাব) তার সত্যায়ন করা।
• রিসালাত ও পুনরুত্থান অস্বীকার করার ক্ষেত্রে মুশরিকদের সংশয়সমূহ উপস্থাপন এবং রবের (সুবহানাহু ওয়া তা‘আলা) জ্ঞানের পূর্ণতা, তাঁর কুদরতের পূর্ণতা ও তাঁর হিকমতের পূর্ণতা প্রমাণের মাধ্যমে সেগুলোর জবাব প্রদান(১)।
• আসমান ও জমিনে আল্লাহর কুদরতের নিদর্শনসমূহের বর্ণনা, যার অন্যতম হলো বৃষ্টি বর্ষণের মাধ্যমে জীবনোপকরণ ও ফলমূল উৎপাদন। আর এটি পুনরুত্থানের সপক্ষে স্পষ্টতম প্রমাণগুলোর একটি।
• পূর্ববর্তী উম্মতগণের মধ্যে যারা রাসুলদের অস্বীকার করেছিল তাদের ধ্বংস করার মাধ্যমে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ বর্ণনা করা, পুনরুত্থান অস্বীকারকারী মুশরিকদের পার্থিব আজাবের হুমকি প্রদান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অন্তরকে সুদৃঢ় করা ও তাঁকে সান্ত্বনা প্রদান।
• সৃষ্টির সূচনা, পরকাল, তাওহিদ, নবুওয়ত এবং ফেরেশতাগণের প্রতি ঈমানের বিষয়টি সুপ্রতিষ্ঠিত করা।
• মানুষের ওপর আল্লাহ তা‘আলার পর্যবেক্ষণ ও আধিপত্যের বর্ণনা, যা তার জন্ম থেকে শুরু হয়, মৃত্যুর মধ্য দিয়ে অতিবাহিত হয় এবং অতঃপর পুনরুত্থান ও হিসাবের মাধ্যমে শেষ হয়, তারপর জান্নাত বা জাহান্নামের পরিণতির দিকে ধাবিত হয়।
• জাহান্নাম ও তার আজাব এবং জান্নাত ও তার নেয়ামতসমূহের উল্লেখ এবং উভয়ের অধিবাসীদের গুণাবলি বর্ণনা করা।
• আল্লাহর জন্য পূর্ণতার গুণাবলি সাব্যস্ত করা এবং তাঁর পূর্ণতার পরিপন্থী সকল প্রকার ত্রুটি ও খুঁত থেকে তাঁকে পবিত্র ঘোষণা করা।
• এই বিষয়টি বর্ণনা করা যে, "রবের পূর্ণতা এবং তাঁর নাম ও গুণাবলির পূর্ণতা পরকালকে দাবি করে ও তা আবশ্যক করে এবং অস্বীকারকারীরা তাঁর সম্পর্কে যা বলে তিনি তা থেকে পবিত্র, যেভাবে তাঁর পূর্ণতা অন্যান্য সকল খুঁত ও ত্রুটি থেকে পবিত্র"(২)।--------------------------------------------
(১). ফায়দা: ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) উল্লেখ করেছেন যে, কুরআনে পরকালের প্রমাণাদি তিনটি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত: [১ - ] রবের (সুবহানাহু ওয়া তা‘আলা) জ্ঞানের পূর্ণতা সুপ্রতিষ্ঠিত করা, [২ - ] তাঁর কুদরতের পূর্ণতা এবং [৩ - ] তাঁর হিকমতের পূর্ণতা। এর কারণ হলো পুনরুত্থান অস্বীকারকারীদের সংশয়সমূহ তিন প্রকারের হয়ে থাকে: [১ - ] মাটির উপাদানের সাথে মিশে যাওয়া ও বিচ্ছন্ন অংশগুলো সম্পর্কে আল্লাহর জ্ঞানকে অস্বীকার করা, এমনভাবে যে বিভিন্ন ব্যক্তির অঙ্গ-প্রত্যঙ্গ পৃথক করা সম্ভব হবে না, [২ - ] সেই বিচ্ছিন অংশগুলো একত্রিত করতে এবং তাতে পুনরায় রূহ ফিরিয়ে দিতে আল্লাহর সক্ষমতাকে অস্বীকার করা এবং [৩ - ] মৃতদের পুনরায় জীবিত করার মধ্যকার হিকমতকে অস্বীকার করা। (দেখুন: আল-ফাওয়াইদ, ইবনুল কাইয়্যিম, পৃ. ৭ - ৮)।
(২). দেখুন: আল-ফাওয়াইদ, ইবনুল কাইয়্যিম (পৃ. ৯)।

(খণ্ড: 8) (পৃষ্ঠা: 47)