‌‌الباب الثاني
‌‌الفصل الأول: في ست مسائل تتعلق بمباحث الدين.
الفصل الثاني: فِي مَعْرِفَةِ نَبِيِّنَا مُحَمَّدٍ صلى الله عليه وسلم. وتبليغه الرسالة.
الفصل الثالث: فِي مَنْ هُوَ أَفْضَلُ الْأُمَّةِ بَعْدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَذَكَرَ الصَّحَابَةِ بِمَحَاسِنِهِمْ وَالْكَفِّ عَنْ مَسَاوِئِهِمْ وَمَا شَجَرَ بينهم.
الفصل الأول
في ست مسائل تتعلق بمباحث الدين
1-الإيمان يزيد وينقص، وزيادته بالطاعات.
2-تفاضل أهل الإيمان فيه.
3-فاسق أهل القبلة مؤمن ناقص الإيمان.
4-الْعَاصِي لَا يُخَلَّدُ فِي النَّارِ وَأَمْرُهُ إِلَى الله.
5-فاسق أهل القبلة في العقاب وعدمه تحت المشيئة ولا يكفر بالكبيرة إلا من استحلها.
6-التَّوْبَةَ فِي حَقِّ كُلِّ فَرْدٍ مَقْبُولَةٌ مَا لَمْ يُغَرْغِرْ سَوَاءٌ مِنْ كُفْرٍ أَوْ دُونِهِ من أي ذنب.
‌দ্বিতীয় অধ্যায়
‌‌প্রথম পরিচ্ছেদ: দ্বীনের গবেষণার সাথে সম্পর্কিত ছয়টি মাসআলা প্রসঙ্গে.
দ্বিতীয় পরিচ্ছেদ: আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিচয় এবং তাঁর রিসালাত প্রচার প্রসঙ্গে।
তৃতীয় পরিচ্ছেদ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরে উম্মতের মধ্যে কে শ্রেষ্ঠ এবং সাহাবীগণের গুণাবলি আলোচনা, তাঁদের দোষত্রুটি বর্ণনা থেকে বিরত থাকা এবং তাঁদের মধ্যে যা ঘটেছিল সে সম্পর্কে।
প্রথম পরিচ্ছেদ
দ্বীনের গবেষণার সাথে সম্পর্কিত ছয়টি মাসআলা প্রসঙ্গে
১-ঈমান বৃদ্ধি পায় ও হ্রাস পায়; আর আনুগত্যের মাধ্যমে এর বৃদ্ধি ঘটে।
২-ঈমানের ক্ষেত্রে ঈমানদারগণের মাঝে মর্যাদাগত তারতম্য রয়েছে।
৩-আহলে কিবলার অন্তর্ভুক্ত পাপাচারী ব্যক্তি ত্রুটিপূর্ণ ঈমানসম্পন্ন মুমিন।
৪-পাপাচারী ব্যক্তি জাহান্নামে চিরস্থায়ী হবে না এবং তার বিষয়টি আল্লাহর ইচ্ছাধীন।
৫-আহলে কিবলার অন্তর্ভুক্ত পাপাচারী ব্যক্তির শাস্তি হওয়া বা না হওয়া আল্লাহর ইচ্ছার অধীন; কবীরা গুনাহর কারণে কাউকে কাফের সাব্যস্ত করা যাবে না, যতক্ষণ না সে সেটাকে হালাল মনে করে।
৬-প্রাণ কণ্ঠাগত হওয়ার (গরগরা) পূর্ব পর্যন্ত প্রত্যেক ব্যক্তির তওবা কবুলযোগ্য, চাই তা কুফর থেকে হোক বা এর নিম্নপর্যায়ের অন্য যেকোনো গুনাহ থেকে হোক।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 313)