بَلْ قَدْ نَهَى عَنِ ارْتِفَاعِ الْقَبْرِ … وَأَنْ يُزَادَ فِيهِ فَوْقَ الشِّبْرِ
وَكُلُّ قَبْرٍ مُشْرِفٍ فَقَدْ أَمَرْ … بِأَنْ يُسَوَّى هَكَذَا صَحَّ الْخَبَرْ
وَحَذَّرَ الْأُمَّةَ عَنْ إِطْرَائِهِ … فَغَرَّهُمْ إِبْلِيسُ بِاسْتِجْرَائِهِ
فَخَالَفُوهُ جَهْرَةً وَارْتَكَبُوا … مَا قَدْ نَهَى عَنْهُ وَلَمْ يَجْتَنِبُوا
فَانْظُرْ إِلَيْهِمْ قَدْ غَلَوْا وَزَادُوا … وَرَفَعُوا بِنَاءَهَا وَشَادُوا
بِالشِّيدِ وَالْآجُرِّ وَالْأَحْجَارِ … لَا سِيَّمَا فِي هَذِهِ الْأَعْصَارِ
وَلِلْقَنَادِيلِ عَلَيْهَا أَوْقَدُوا … وَكَمْ لِوَاءٍ فَوْقَهَا قَدْ عَقَدُوا
وَنَصَبُوا الْأَعْلَامَ وَالرَّايَاتِ … وَافْتَتَنُوا بِالْأَعْظُمِ الرُّفَاتِ
بَلْ نحروا في سواحها النَّحَائِرْ … فِعْلَ أُولِي التَّسْيِيبِ وَالْبَحَائِرْ
وَالْتَمَسُوا الْحَاجَاتِ مِنْ مَوْتَاهُمُ … وَاتَّخَذُوا إِلَهَهُمْ هَوَاهُمُ
قَدْ صَادَهُمْ إِبْلِيسُ فِي فِخَاخِهِ … بَلْ بَعْضُهُمْ قَدْ صَارَ مِنْ أَفْرَاخِهِ
يَدْعُو إِلَى عِبَادَةِ الْأَوْثَانِ … بِالْمَالِ وَالنَّفْسِ وَبِاللِّسَانِ
فَلَيْتَ شِعْرِي مَنْ أَبَاحَ ذَلِكْ … وَأَوْرَطَ الْأُمَّةَ فِي الْمَهَالِكْ
فَيَا شَدِيدَ الطَّوْلِ وَالْإِنْعَامِ … إِلَيْكَ نَشْكُو مِحْنَةَ الْإِسْلَامِ
وَالسِّحْرُ حَقٌّ وَلَهُ تَأْثِيرُ … لَكِنْ بِمَا قَدَّرَهُ الْقَدِيرُ
أَعْنِي بِذَا التَّقْدِيرِ مَا قَدْ قَدَّرَهْ … فِي الْكَوْنِ لَا فِي الشِّرْعَةِ الْمُطَهَّرَهْ
وَاحْكُمْ عَلَى السَّاحِرِ بِالتَّكْفِيرِ … وَحَدُّهُ الْقَتْلُ بِلَا نَكِيرِ
كَمَا أَتَى فِي السُّنَّةِ الْمُصَرَّحَهْ … مِمَّا رَوَاهُ التِّرْمِذِيُّ وَصَحَّحَهْ
عَنْ جُنْدُبٍ وَهَكَذَا فِي أَثَرْ … أَمْرٌ بِقَتْلِهِمْ رُوِي عَنْ عُمَرْ
وَصَحَّ عَنْ حَفْصَةَ عِنْدَ مَالِكِ … مَا فِيهِ أَقْوَى مُرْشِدٍ لِلسَّالِكِ
هَذَا وَمِنْ أَنْوَاعِهِ وَشُعَبِهْ … عِلْمُ النُّجُومِ فَادْرِ هَذَا وَانْتَبِهْ
وَحِلُّهُ بِالْوَحْيِ نَصًّا يُشْرَعُ … أَمَّا بِسِحْرٍ مِثْلِهِ فَيُمْنَعُ
وَمَنْ يُصَدِّقْ كَاهِنًا فَقَدْ كَفَرْ … بِمَا أَتَى بِهِ الرَّسُولُ الْمُعْتَبَرْ

বরং তিনি কবর উঁচু করতে নিষেধ করেছেন … এবং তাতে এক বিঘতের বেশি বৃদ্ধি করতে।
আর প্রতিটি উঁচু কবরকে তিনি নির্দেশ দিয়েছেন … সমান করে দেওয়ার জন্য, এভাবেই সহীহ হাদীস এসেছে।
আর তিনি উম্মতকে তাঁর অতিপ্রশংসা করা থেকে সতর্ক করেছেন … কিন্তু ইবলিস তার ধৃষ্টতাপূর্ণ প্ররোচনায় তাদেরকে ধোঁকা দিয়েছে।
ফলে তারা প্রকাশ্যে তাঁর বিরোধিতা করল এবং লিপ্ত হলো … এমন কাজে যা থেকে তিনি নিষেধ করেছিলেন এবং তারা তা বর্জন করেনি।
সুতরাং তাদের দিকে তাকাও, তারা সীমালঙ্ঘন করেছে ও বাড়াবাড়ি করেছে … এবং তারা কবরের ওপর ইমারত নির্মাণ করেছে ও তা সুউচ্চ করেছে।
চুন-সুরকি, ইট ও পাথর দিয়ে … বিশেষ করে বর্তমান সময়ের এই যুগে।
তারা তার ওপর প্রদীপসমূহ প্রজ্বলন করেছে … আর কতই না পতাকা তারা তার ওপর স্থাপন করেছে।
তারা ঝাণ্ডা ও নিশানসমূহ উত্তোলন করেছে … আর তারা জরাজীর্ণ হাড়গুলোর মোহে ফিতনায় পতিত হয়েছে।
বরং তারা কবরের আঙিনায় পশু জবাই করেছে … সাইবা ও বাহীরা (মূর্তির নামে উৎসর্গকৃত পশু) প্রথা অবলম্বনকারীদের ন্যায়।
তারা তাদের মৃতদের নিকট নিজেদের প্রয়োজন পূরণের প্রার্থনা করেছে … এবং তারা তাদের প্রবৃত্তিকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে।
ইবলিস তাদেরকে তার জালে শিকার করেছে … বরং তাদের কেউ কেউ তার চ্যালা-চামুণ্ডায় পরিণত হয়েছে।
সে অর্থ-সম্পদ, জীবন ও জিহ্বা দিয়ে … মূর্তিপূজার দিকে আহ্বান করে।
হায়! আমার যদি জানা থাকত কে এসব বৈধ করল … এবং উম্মতকে ধ্বংসের গহ্বরে ঠেলে দিল।
হে মহান অনুগ্রহ ও নেয়ামত দানকারী সত্তা! … আপনার নিকটই আমরা ইসলামের এই দুর্দশার অভিযোগ পেশ করছি।
আর জাদু সত্য এবং এর প্রভাব রয়েছে … তবে তা কেবল সর্বশক্তিমান আল্লাহ যা নির্ধারণ করেছেন সেই অনুযায়ী।
এই নির্ধারণ বলতে আমি তা-ই বোঝাচ্ছি যা তিনি মহাজগতিকভাবে নির্ধারণ করেছেন … পবিত্র শরীয়তের বিধানে নয়।
আর জাদুকরের ওপর কুফরির ফয়সালা দাও … এবং তার শাস্তি হলো বিনাদ্বিধায় মৃত্যুদণ্ড।
যেমনটি সুস্পষ্ট সুন্নাহয় এসেছে … যা ইমাম তিরমিযী বর্ণনা করেছেন এবং সহীহ বলেছেন।
জুনদুব (রা.) থেকে বর্ণিত, আর অনুরূপভাবে একটি আছারেও এসেছে … ওমর (রা.) থেকে জাদুকরদের হত্যার নির্দেশের বর্ণনা রয়েছে।
আর ইমাম মালিকের নিকট হাফসা (রা.) থেকে সহীহভাবে বর্ণিত হয়েছে … যাতে সত্যপথের পথিকের জন্য শক্তিশালী পথপ্রদর্শক রয়েছে।
এই জাদু এবং এর বিভিন্ন প্রকার ও শাখার অন্তর্ভুক্ত হলো … জ্যোতিষ শাস্ত্র, সুতরাং এটি জেনে নাও এবং সতর্ক হও।
আর ওহীর অকাট্য দলীল দ্বারা জাদুর চিকিৎসা করা শরীয়তসম্মত … তবে অনুরূপ জাদুর মাধ্যমে তা করা নিষিদ্ধ।
আর যে ব্যক্তি গণককে সত্য বলে বিশ্বাস করল, সে মূলত কুফরি করল … সেই দ্বীনের প্রতি যা সম্মানিত রাসূল নিয়ে এসেছেন।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 154)