‌‌الباب العاشر
[فِي بَيَانِ مَعْنَى الصِّرَاطِ الْمُسْتَقِيمِ الَّذِي انْحَرَفَتْ
عَنْهُ سُبُلُ أَهْلِ الِابْتِدَاعِ فضلَّت عَنِ الهُدى بعد البيان]
لا بد مِنْ تَقْدِيمِ مقدِّمة قَبْلَ الشُّرُوعِ فِي الْمَطْلُوبِ؛ وذلك أن الإحداث في الشريعة يقع:
1- إمَّا مِنْ جِهَةِ الْجَهْلِ.
2- وإمَّا مِنْ جِهَةِ تَحْسِينِ الظَّنِّ بِالْعَقْلِ.
3- وإمَّا مِنْ جِهَةِ اتِّبَاعِ الْهَوَى فِي طَلَبِ الْحَقِّ.
وَهَذَا الحصرُ بِحَسَبِ الِاسْتِقْرَاءِ من الكتاب والسنة، إِلَّا أَنَّ الْجِهَاتِ الثَّلَاثَ قَدْ تَنْفَرِدُ وَقَدْ تَجْتَمِعُ، فَإِذَا اجْتَمَعَتْ فَتَارَةً تَجْتَمِعُ مِنْهَا اثْنَتَانِ، وتارة تجتمع الثلاث، فالجميع أربعة أنواع:
1- الجهل بأدوات الفهم.
2- الجهل بالمقاصد.
দশম পরিচ্ছেদ
[সেই সরল পথের অর্থ বর্ণনায়, যা থেকে বিদআতপন্থীদের পথসমূহ বিচ্যুত হয়েছে এবং সুস্পষ্ট বর্ণনার পর তারা হিদায়াত থেকে পথভ্রষ্ট হয়েছে]
কাঙ্ক্ষিত বিষয়ে প্রবেশের পূর্বে একটি ভূমিকা পেশ করা অপরিহার্য; আর তা এজন্য যে, শরিয়তে নব-উদ্ভাবন সংঘটিত হয়:
১- হয়তো অজ্ঞতার কারণে।
২- অথবা বুদ্ধিবৃত্তির প্রতি সুধারণা পোষণের (বুদ্ধিবৃত্তিকে অধিক প্রাধান্য দেওয়ার) কারণে।
৩- অথবা সত্য অন্বেষণের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ করার কারণে।
এই শ্রেণিবিন্যাস কুরআন ও সুন্নাহর গবেষণালব্ধ পর্যালোচনার ভিত্তিতে করা হয়েছে; তবে এই তিনটি দিক কখনো এককভাবে থাকতে পারে, আবার কখনো সম্মিলিতভাবেও থাকতে পারে। যখন এগুলো সম্মিলিত হয়, তখন কখনো দু’টি বিষয় একত্রে থাকে, আবার কখনো তিনটিই একত্রে থাকে। সুতরাং সর্বমোট প্রকার হলো চারটি:
১- অনুধাবনের উপকরণসমূহ সম্পর্কে অজ্ঞতা।
২- উদ্দেশ্যসমূহ সম্পর্কে অজ্ঞতা।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 133)