10 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا، مَوْلَى بَنِي أَسَدٍ ، عَنْ عَمْرِو بْنِ قَيْسِ الْمُلَائِيِّ، عَنِ الْمِنْهَالِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضي الله عنهما فِي قَوْلِهِ عز وجل ‌‌{وَمَا أَنْفَقْتُمْ مِنْ شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ} [سبأ: 39] قَالَ: فِي غَيْرِ إِسْرَافٍ وَلَا إِقْتَارٍ
১০ - আমাদের নিকট বর্ণনা করেছেন বনু আসাদের মুক্তদাস ইসমাঈল বিন যাকারিয়া, তিনি আমর বিন কায়স আল-মুলায়ী থেকে, তিনি আল-মিনহাল থেকে, তিনি সাঈদ বিন জুবায়র থেকে, তিনি ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) হতে মহান ও মহিমান্বিত আল্লাহর এই বাণী সম্পর্কে বর্ণনা করেন: {তোমরা যা কিছু ব্যয় করো, তিনি তার বিনিময় দান করেন} [সাবা: ৩৯]; তিনি বলেন: (এটি হতে হবে) অপচয় ও কৃপণতা ছাড়াই।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 32)