17 - وقوله تعالى: (عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ).
18 - قوله تعالى: (عَالِمُ الْغَيْبِ).
19 - د- إخباره تعالى عن نبيه محمد صلى الله عليه وسلم بأنه لا يعلم الغيب؛ فقال تعالى آمرًا نبيه صلى الله عليه وسلم أن يقول: (وَلَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ إِنِّي مَلَكٌ).
20 - ومثله أيضًا قوله تعالى: (قُل لَاّ أَقُولُ لَكُمْ عِندِي خَزَآئِنُ اللهِ وَلا أَعْلَمُ الْغَيْبَ وَلا أَقُولُ لَكُمْ إِنِّي مَلَكٌ إِنْ أَتَّبِعُ إِلَاّ مَا يُوحَى إِلَيَّ).
21 - ونحوه أيضًا قوله تعالى: (وَمِنْ أَهْلِ الْمَدِينَةِ مَرَدُوا عَلَى النِّفَاقِ لا تَعْلَمُهُمْ نَحْنُ نَعْلَمُهُمْ).
22 - وقال تعالى حكاية عن نبيه قوله: (قُل لَاّ أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلا ضَرًّا إِلَاّ مَا شَاء اللهُ وَلَوْ كُنتُ أَعْلَمُ الْغَيْبَ لاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ إِنْ أَنَا إِلَاّ نَذِيرٌ وَبَشِيرٌ لِّقَوْمٍ يُؤْمِنُونَ).
23 - وهكذا أمره أن يقول بأنه لا يعرف ما يفعل الله به ولا بغيره من الناس، بل كل هذا بيد الله، فقال: (قُلْ مَا كُنْتُ بِدْعاً مِنَ الرُّسُلِ وَمَا أَدْرِي مَا يُفْعَلُ بِي وَلا بِكُمْ
17 - মহান আল্লাহর বাণী: (অদৃশ্য ও দৃশ্যমান জগতের পরিজ্ঞাতা)।
18 - মহান আল্লাহর বাণী: (অদৃশ্যের পরিজ্ঞাতা)।
19 - ঘ- মহান আল্লাহ তাঁর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সংবাদ দিয়েছেন যে, তিনি অদৃশ্যের জ্ঞান রাখেন না; তাই মহান আল্লাহ তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলার নির্দেশ দিয়ে বলেছেন: (আমি তোমাদের বলি না যে, আমার নিকট আল্লাহর ভাণ্ডারসমূহ রয়েছে, আর আমি অদৃশ্যের সংবাদ জানি না এবং আমি এ কথাও বলি না যে, আমি একজন ফেরেশতা)।
20 - অনুরূপ মহান আল্লাহর এই বাণী: (বলুন, আমি তোমাদের বলি না যে, আমার নিকট আল্লাহর ভাণ্ডারসমূহ রয়েছে এবং আমি অদৃশ্যের সংবাদ জানি না; আর আমি তোমাদের এ কথাও বলি না যে, আমি একজন ফেরেশতা। আমি তো কেবল সেই ওহীরই অনুসরণ করি যা আমার প্রতি অবতীর্ণ হয়)।
21 - তদ্রূপ মহান আল্লাহর আরও বাণী: (এবং মদীনার বাসিন্দাদের মধ্যে একদল লোক মুনাফিকিতে সিদ্ধহস্ত, আপনি তাদের জানেন না, আমিই তাদের জানি)।
22 - মহান আল্লাহ তাঁর নবীর উক্তি বর্ণনা করে বলেন: (বলুন, আল্লাহর ইচ্ছা ব্যতীত আমি নিজের জন্য কোনো উপকার বা অপকারের মালিক নই। আর আমি যদি অদৃশ্যের সংবাদ জানতাম, তবে অবশ্যই প্রচুর কল্যাণ লাভ করতাম এবং কোনো অমঙ্গল আমাকে স্পর্শ করত না। আমি তো কেবল সেই সম্প্রদায়ের জন্য একজন সতর্ককারী ও সুসংবাদদাতা যারা ঈমান রাখে)।
23 - এভাবেই আল্লাহ তাঁকে এই নির্দেশ দিয়েছেন যে, তিনি যেন বলেন যে তিনি জানেন না আল্লাহ তাঁর সাথে কী করবেন এবং অন্য মানুষের সাথেই বা কী করবেন, বরং এই সব কিছুই আল্লাহর হাতে; তিনি বলেছেন: (বলুন, আমি রাসূলগণের মধ্যে নতুন কোনো রাসূল নই এবং আমি জানি না আমার সাথে কী আচরণ করা হবে এবং তোমাদের সাথেই বা কী করা হবে)

(খণ্ড: 2) (পৃষ্ঠা: 966)