أُبَيْرِقٍ اسْتَوقَدُوا في هذهِ الليلَةِ، ولا نُرى فِيما نُرى إلا على بعضِ طَعامِكُم.
قال: وكانَ بنو أُبَيْرِقٍ قالوا: ونحنُ نَسأَلُ في الدَّارِ، واللهِ ما نُرَى صاحِبَكُم إلَّا لَبِيدَ بنَ سَهْلٍ، رجلًا مِنَّا له صلاحٌ وإسلامٌ، فلمَّا سَمِعَ لَبِيدٌ، اخْتَرَطَ سَيفَه، وقال: أنا أسرقُ؟ فواللهِ ليخالِطنَّكُمْ هذا السَّيفُ، أو لتُبَيَّنُنَّ هذهِ السَّرِقَةَ، قالوا: إليكَ عنا أيُّها الرَّجُلُ، فما أنتَ بِصاحِبِها، فسَألنا في الدَّارِ حتَّى لم نَشُكَّ أنَّهُم أصحابُها، فقال لي عَمَّي: يا ابنَ أخِي لو أتَيْتَ رسولَ اللهِ صلى الله عليه وسلم فذكَرْتَ ذلكَ له، قال قَتادَةُ: فأتَيْتُ رسولَ اللهِ صلى الله عليه وسلم فقلتُ: إنَّ أهْلَ بيتٍ مِنّا أهلُ جَفَاءٍ، عَمَدُوا إلى عَمَّي رِفاعَةَ بنِ زَيدٍ فَنَقَبُوا مَشْرُبةً له، وأخَذُوا سِلاحَه وطعامه، فليَرُدُّوا علينا سِلاحَنا، فأمَّا الطَّعامُ فلا حاجةَ لنا فيهِ، فقال النبيُّ صلى الله عليه وسلم: "سآمُرُ في ذلكَ"، فلمَّا سَمِعَ بَنُو أُبَيْرِقٍ، أتَوا رجلًا منهم يقالُ له: أُسَيرُ بنُ عُرْوَةَ، فكَلّمُوهُ في ذلك.
فاجتَمَعَ في ذلكَ أناسٌ من أهلِ الدَّارِ، فقالوا: يا رسولَ اللهِ إنَّ قَتادَةَ بنَ النُّعمَانِ وعَمَّهُ عَمَدا إلى أهلِ بيتٍ مِنَّا أهلِ إسلامٍ وصلاحٍ، يَرْمُونَهُم بالسَّرِقَةِ من غيرِ بَيِّنةٍ ولا ثَبَتٍ، قال قَتادَةُ: فأَتَيْتُ رسولَ اللهِ صلى الله عليه وسلم فكَلّمْتُه، فقال: "عَمَدْتَ إلى أهلِ بيتٍ ذُكِرَ مِنهم إسلامٌ وصلاحٌ، تَرْمِيهِم بالسَّرِقَةِ على غيرِ ثَبَتٍ وبَيَّنةٍ"، قال: فرَجَعْتُ، ولَوَدِدْتُ أنَّي خَرَجْتُ من بعضِ مالِي ولَم أُكَلَّمْ رسولَ اللهِ صلى الله عليه وسلم في ذلك، فأتانِي عَمَّي رِفاعَةُ فقال: يا ابنَ أخِي ما صَنَعْتَ؟
উবাইরিক পরিবার আজ রাতে আগুন জ্বালিয়েছে, এবং আমরা আমাদের দৃষ্টিতে তোমাদের খাবারের কিছু অংশ ছাড়া আর কিছুই দেখছি না।
তিনি বললেন: আর বনু উবাইরিক বলেছিল: আমরাও পাড়ায় জিজ্ঞাসাবাদ করছি, আল্লাহর কসম, আমাদের মনে হয় তোমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি লাবিদ বিন সাহল ছাড়া আর কেউ নয়। সে আমাদেরই একজন লোক যার মাঝে নেক আমল ও ইসলাম বিদ্যমান। যখন লাবিদ তা শুনলেন, তিনি তার তরবারি কোষমুক্ত করলেন এবং বললেন: আমি কি চুরি করি? আল্লাহর কসম, হয় এই তরবারি তোমাদের দেহে প্রবেশ করবে, অথবা তোমরা এই চুরির বিষয়টি স্পষ্ট করবে। তারা বলল: ওহে ব্যক্তি, তুমি আমাদের নিকট থেকে দূরে থাকো, তুমি এর সাথে জড়িত নও। অতঃপর আমরা পাড়ায় অনুসন্ধান করলাম এবং এক পর্যায়ে আমাদের মনে কোনো সন্দেহ রইল না যে ওরাই এর প্রকৃত অপরাধী। তখন আমার চাচা আমাকে বললেন: হে ভ্রাতুষ্পুত্র, তুমি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বিষয়টি তাঁকে জানাতে। কাতাদাহ বললেন: অতঃপর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম এবং বললাম: আমাদের একটি প্রতিবেশী পরিবার যারা স্বভাবগতভাবে কঠোর, তারা আমার চাচা রিফায়া বিন যাইদের বাড়িতে সিঁধ কেটেছে এবং তাঁর অস্ত্র ও খাবার নিয়ে গেছে। তারা যেন আমাদের অস্ত্র আমাদের ফিরিয়ে দেয়, আর খাবারের ব্যাপারে আমাদের কোনো প্রয়োজন নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: "আমি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেব।" যখন বনু উবাইরিক বিষয়টি শুনতে পেল, তারা তাদেরই উসাইর বিন উরওয়া নামক এক ব্যক্তির নিকট এল এবং এ বিষয়ে তার সাথে আলোচনা করল।
অতঃপর এ বিষয়ে পাড়ার কিছু লোক একত্রিত হলো এবং তারা বলল: হে আল্লাহর রাসূল, কাতাদাহ বিন নুমান এবং তার চাচা আমাদের মধ্য হতে একটি মুসলিম ও সৎকর্মশীল পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উঠেপড়ে লেগেছেন, কোনো প্রমাণ বা নিশ্চিত তথ্য ছাড়াই তারা তাঁদের ওপর চুরির অপবাদ দিচ্ছে। কাতাদাহ বললেন: এরপর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাঁর সাথে কথা বললাম, তিনি বললেন: "তুমি এমন একটি পরিবারের পেছনে লেগেছ যাদের ইসলাম ও নেক আমলের কথা জানা যায়, কোনো সুনিশ্চিত তথ্য বা প্রমাণ ছাড়াই তুমি তাদের ওপর চুরির অপবাদ দিচ্ছ।" তিনি (কাতাদাহ) বললেন: এরপর আমি ফিরে আসলাম এবং মনে মনে কামনা করছিলাম যে, যদি আমি আমার কিছু সম্পদ ব্যয় করে দিতাম তবুও এ বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা না বলতাম। তারপর আমার চাচা রিফায়া আমার কাছে এসে জিজ্ঞেস করলেন: হে ভ্রাতুষ্পুত্র, তুমি কী করলে?
The family of Ubayriq kindled a fire this night, and we see nothing—among what we see—except that it is over some of your food.

He said: And the Banu Ubayriq had said: “We too will search the house. By Allah, we do not think your companion is anyone but Labid ibn Sahl, a man of ours who is righteous and a Muslim.” When Labid heard this, he drew his sword and said: “I am a thief? By Allah, this sword will surely mingle with you, or you must make this theft clear.” They said: “Leave us, O man, for you are not the one who did it.” So we searched the house until we had no doubt that they were its perpetrators. Then my uncle said to me: “O son of my brother, if only you would go to the Messenger of Allah, peace and blessings be upon him, and mention this to him.” Qatadah said: So I went to the Messenger of Allah, peace and blessings be upon him, and said: “There is a household among us, people of harshness, who set upon my uncle Rifa‘ah ibn Zayd, tunneled into his storeroom, and took his weapons and his food. Let them return our weapons to us; as for the food, we have no need of it.” The Prophet, peace and blessings be upon him, said: “I will give orders regarding that.” When the Banu Ubayriq heard this, they went to a man of theirs called Usayr ibn ‘Urwah and spoke to him about the matter.

Then people from the household gathered concerning that, and they said: “O Messenger of Allah, Qatadah ibn al-Nu‘man and his uncle have set upon a household of ours, people of Islam and righteousness, accusing them of theft without evidence or proof.” Qatadah said: So I went to the Messenger of Allah, peace and blessings be upon him, and spoke to him, and he said: “You have set upon a household of whom Islam and righteousness have been mentioned, accusing them of theft without proof or evidence.” He said: So I returned, and I wished that I had parted with some of my wealth rather than having spoken to the Messenger of Allah, peace and blessings be upon him, about that. Then my uncle Rifa‘ah came to me and said: “O son of my brother, what have you done?”

(খণ্ড: 5) (পৃষ্ঠা: 279)